এক্সপ্লোর

‘সভ্য পড়শীর মতো মাথায় বন্দুক না ঠেকিয়ে পাকিস্তানের সঙ্গে কথা চায় ভারত’, বললেন জয়শঙ্কর

উত্তপ্ত পরিস্থিতিতে আলোচনার দরজা খুলে পাল্টা পাকিস্তানের ওপর চাপ তৈরি করল ভারত।

সিঙ্গাপুর: সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর এই প্রথম ভারত-পাকিস্তান আলাপ আলোচনার প্রস্তাব এবং এই প্রস্তাব প্রথম উত্থাপন করল ভারত। বিগত ৫ অগাস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু-কাশ্মীরের ওপর থেকে বিশেষ রাজ্যের মর্যাদা তুলে নিয়েছে কেন্দ্র। উল্টে রাজ্যকে ভেঙে জম্মু-কাশ্মীর ও লাদাখ, এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে। ভারতের এই পদক্ষেপের পরই প্রতিবেশী দেশ একাধিকবার, নানাভাবে ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার চেষ্টা করেছে। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা থেকে শুরু করে, সমঝোতা এক্সপ্রেস বাতিল করা সবই করেছে পাকিস্তান। এতেও কোনও কাজ না হওয়ায় আমেরিকা ও চীনের কাছেও নালিশ করেছে তারা। রাষ্ট্রপুঞ্জ পর্যন্তও কাশ্মীর ইস্যুকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। তবে কোনও পরিবর্তনই হয়নি। ভারত কাশ্মীর ইস্যুকে বরাবরই দেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে ব্যাখ্যা করে এসেছে এবং এখানে কোনও তৃতীয় পক্ষের নাক গলানো কাম্য নয় বলেই আন্তর্জাতিক মহলে বার্তা দিয়েছে। ভারতের এই অবস্থানের পাল্টা খোদ পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে বসেন। হুঁশিয়ারি দেয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রকও।

এমন উত্তপ্ত পরিস্থিতিতে আলোচনার দরজা খুলে পাল্টা পাকিস্তানের ওপর চাপ তৈরি করল ভারত। সিঙ্গাপুরে গিয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্কর এশিয়ার নেতৃত্বদের সামনে ঘোষণা করলেন, ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনায় রাজি। তবে এই আলাপ আলোচনা হবে ‘সভ্য’ পথে। দুই ‘সভ্য প্রতিবেশী’ দেশ যেভাবে আলাপ আলোচনা করে সেই বৈঠকে ভারত রাজি। ‘মাথায় বন্দুক ঠেকিয়ে আলোচনা’ যে সম্ভব নয়, তাও স্পষ্ট করে দেন এস জয়শঙ্কর।

শুক্রবার এশিয়ার নেতৃত্বদের নিয়ে একটি সম্মেলনে অংশগ্রহণ করতে সিঙ্গাপুরে পৌঁছেছেন ভারতের বিদেশমন্ত্রী। সেখানেই ৪০০ বিদেশী প্রতিনিধিদের সামনে তিনি বলেন, “দুই সভ্য প্রতিবেশী যেভাবে কথাবার্তা বলে, সেই প্রক্রিয়ায় আমরা পাকিস্তানের সঙ্গে কথা বলতে রাজি। কিন্তু, এমনটা হলে চলবে না, যেখানে কথাবার্তা হবে আবার রাতের অন্ধকারে আমার শহরগুলোয় আঘাত হানার অধিকারও থাকবে। মাথায় বন্দুক না ঠেকিয়ে কথাবার্তায় আমরা রাজি।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget