এক্সপ্লোর

নিজেদের চরকায় তেল দিন, কাশ্মীর নিয়ে ইমরানের মন্তব্যের পাল্টা ভারত

নয়াদিল্লি: কাশ্মীর নিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্য সম্পর্কে তীব্র অসন্তোষ ব্যক্ত করল ভারত। ইমরানের মন্তব্যকে ‘চূড়ান্ত আপত্তিকর’ বলে অভিহিত করে ভারত বলেছে, অন্য দেশের অভ্যন্তরীন বিষয়ে নাক গলানোর পরিবর্তে ইসলামাবাদের উচিত সেদেশে সক্রিয় জঙ্গি পরিকাঠামোগুলি ধবংস করতে বিশ্বাসযোগ্য ব্যবস্থা গ্রহণ করা। একদিকে সন্ত্রাস ও হিংসাকে মদত, অন্যদিকে আলোচনা নিয়ে চাতুরিতাপূর্ণ অবস্থান- সারা বিশ্বের কাছেই পাকিস্তানের মুখোশ খুলে গিয়েছে বলে মন্তব্য করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার। উল্লেখ্য, কাশ্মীরে হিংসার উল্লেখ করে ইমরান ট্যুইট করে বলেন, ‘রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও কাশ্মীরী জনগনের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্য রেখে আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধানের বিষয়টি উপলব্ধি করতে হবে ভারতকে’। ইমরানের মন্তব্যের জবাবে বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেছেন, পাকিস্তানের নিজের চরকায় তেল দেওয়া এবং নিজেদের সমস্যাগুলি নিয়ে মাথা ঘামানো উচিত। ভারত ও অন্যান্য প্রতিবেশী দেশের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ এবং সন্ত্রাসবাদীদের মহান করা ও তাদের মদতদান থেকে বিরত হওয়া উচিত ইসলামাবাদের। উল্লেখ্য, এই প্রথম কাশ্মীর নিয়ে মুখ খুললেন না ইমরান। গত জুলাই মাসের ভোটে দলের জয়ের পর ভাষণে ইমরান ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের উন্নতির আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছেন, দু পক্ষের নেতৃবৃন্দ 'মূল সমস্যা' কাশ্মীর সহ অন্যান্য বিতর্ক আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করবে, এমনটাই চাইবে তাঁর সরকার। ইমরান আরও বলেছিলেন, ভারত-পাক সুসম্পর্ক সমগ্র অঞ্চলের পক্ষেই লাভজনক। ইমরানের আগ্রহ প্রকাশের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনের অবকাশে দুই দেশের বিদেশমন্ত্রীদের বৈঠকের কথা ঘোষণাও করা হয়েছিল। কিন্তু পাকিস্তানি সন্ত্রাসবাদী গোষ্ঠীর হাতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর কর্মীদের হত্যা এবং পাকিস্তানের ডাক ডিকিটে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদীদের মহান করে তুলে ধরার প্রতিবাদে নয়াদিল্লি ওই বৈঠক বাতিল করে দিয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget