এক্সপ্লোর

Dr Ashish Jha: আমেরিকায় করোনা মোকাবিলার দায়িত্বে ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক

White House Covid Response Coordinator: ব্রাউন ইউনিভার্সিটির স্কুল অফ পাবলিক হেলথের ডিন ড. আশিস ঝা এবার নতুন দায়িত্ব পেলেন। স্বাস্থ্য বিষয়ক নীতি নির্ধারণের ক্ষেত্রে তাঁর বড় ভূমিকা থাকবে।

ওয়াশিংটন: হোয়াইট হাউসের (White House) করোনাভাইরাস রেসপন্স কোঅর্ডিনেটর (Covid-19 response coordinator) হিসেবে ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক আশিস ঝা-র (Dr Ashish Jha) নাম ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)। ব্রাউন ইউনিভার্সিটির (Brown University) স্কুল অফ পাবলিক হেলথের (School of Public Health) ডিন ড. ঝা। তিনি এবার নতুন দায়িত্ব পেলেন। ভারতীয় বংশোদ্ভূত এই চিকিৎসকই এখন থেকে করোনা অতিমারী মোকাবিলায় মার্কিন সরকারের হয়ে কাজ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক নীতি নির্ধারণের ক্ষেত্রেও তাঁর বড় ভূমিকা থাকবে। স্বাস্থ্যের ক্ষেত্রে কোন বিষয়গুলিতে বেশি জোর দেওয়া উচিত, সে বিষয়েও ড. ঝা-র গুরুত্বপূর্ণ মতামত থাকবে। জেফ জিয়েন্টসের স্থলাভিষিক্ত হলেন ড. ঝা। ৫ এপ্রিল থেকে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।

আজ ড. ঝা-কে বিশেষ দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘ড. আশিস ঝা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় ব্যক্তি। আমরা এখন অতিমারীর নতুন পর্যায়ে প্রবেশ করছি। করোনাভাইরাস মোকাবিলার প্রস্তুতির জন্য আমার যে পরিকল্পনা, সেটা কার্যকর করা এবং করোনার ঝুঁকি এড়ানোর ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য ড. ঝা-ই উপযুক্ত ব্যক্তি।’

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে ছড়াচ্ছে করোনার ওমিক্রন ভ্যারিয়্যান্টের নতুন ধরন। প্রতি সপ্তাহেই সংক্রমণ দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার জন্য নতুন দায়িত্ব পেলেন ড. ঝা।

১৯৭০ সালে বিহারের মধুবনী জেলার পুরসাউলিয়া অঞ্চলে জন্ম হয় ড. ঝা-র। তিনি ১৯৭৯ সালে কানাডায় চলে যান। এরপর ১৯৮৩ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। তিনি অভ্যন্তরীণ রোগ বিশেষজ্ঞ। ২০২০ সালে তাঁকে ব্রাউন ইউনিভার্সিটির স্কুল অফ পাবলিক হেলথের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়।

করোনা অতিমারীর সময় ড. ঝা-র ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। তিনি যেভাবে সংক্রমণ মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন এবং সংক্রমণের হার কমাতে বিশেষ ভূমিকা পালন করেছেন, সেটি স্বীকৃতি পেয়েছে। ভ্যাকসিনের বিষয়েও মার্কিন কংগ্রেসে গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন তিনি।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget