এক্সপ্লোর

ইতিহাস থেকে শিক্ষা নিক ভারতীয় সেনা, হুঁশিয়ারি চিনের

বেজিং: ১৯৬২ সালের যুদ্ধের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে ভারতীয় সেনাবাহিনীকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার বার্তা দিল চিন। সীমান্ত সমস্যার অর্থপূর্ণ সমাধানের পূর্ব শর্ত হিসেবে সিকিমের ডংলঙ থেকে ভারতকে সেনা সরিয়ে নিতে হবে বলে জানিয়েছেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাং। তিনি একটি ছবি দেখিয়ে দাবি করেছেন, ভারতীয় সেনাবাহিনী ডংলঙ অঞ্চলে অবৈধ অনুপ্রবেশ করেছে। এই অঞ্চলে দু দেশের সেনাবাহিনীর টক্কর নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। একমাত্র ভারতের সেনা প্রত্যাহারের মাধ্যমেই এই সমস্যার সমাধান করা যেতে পারে। চিনের বিদেশ মন্ত্রকের পাশাপাশি প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল উ কিয়ানও ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে ডংলঙে অনুপ্রবেশের অভিযোগ করেছেন। তাঁর দাবি, স্বাভাবিক কাজকর্ম বন্ধ করার চেষ্টা করছিল ভারতীয় সেনা। সার্বভৌমত্ব ও অখণ্ডতা বজায় রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা নিয়েছে চিনের সেনাবাহিনী। ভারতকে এই ভুল সংশোধন করতে হবে এবং চিনের অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে। ডংলঙ নিয়ে ভারতের মতোই ভুটানের সঙ্গেও বিরোধ তৈরি হয়েছে চিনের। ভুটান বুধবারই অভিযোগ করেছে, চিনের সেনাবাহিনী তাদের অঞ্চলে অনুপ্রবেশ করেছিল। ডংলঙে চিনের সেনাবাহিনীর শিবিরের কাছে একটি রাস্তা তৈরি করা হচ্ছে। অবিলম্বে এই কাজ বন্ধ করার দাবি জানিয়েছে ভুটান। চিনের সেনাবাহিনী অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। সম্প্রতি ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছেন, ভারত আড়াইটি যুদ্ধের জন্য তৈরি। তাঁর এই দাবি খারিজ করে দিয়ে চিনের সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, ভারতের সেনাপ্রধান অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তাঁর যুদ্ধের জিগির তোলা বন্ধ করা উচিত।

সেরা শিরোনাম

New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
US-Iran Conflict : ইরান যুদ্ধের আবহেই মার্কিন সামরিক বাহিনীর প্রায় ৫০ জন কর্মীর Lie Detector পরীক্ষা করালেন ট্রাম্প, কেন ?
ইরান যুদ্ধের আবহেই মার্কিন সামরিক বাহিনীর প্রায় ৫০ জন কর্মীর Lie Detector পরীক্ষা করালেন ট্রাম্প, কেন ?
Nepal Flash Floods : যন্ত্রণাদায়ক ১০ দিন, সুড়ঙ্গ থেকে স্বামীর উদ্ধারের পরই কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা সঞ্জয়-পত্নীর
যন্ত্রণাদায়ক ১০ দিন, সুড়ঙ্গ থেকে স্বামীর উদ্ধারের পরই কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা সঞ্জয়-পত্নীর

ভিডিও

Abhishek Banerjee Office:
Khanakul Flood Situation: খানাকুলের মোট আটটি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ | TMC
Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget