এক্সপ্লোর

সার্জিক্যাল স্ট্রাইক চালালে এমন জবাব, যা স্বপ্নেও ভাবতে পারবে না! ভারতকে হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর

ইসলামাবাদ: ভারত সার্জিক্যাল স্ট্রাইক করলে তার ভয়াবহ ফল হবে, এমন জবাব দেওয়া হবে যা ওরা স্বপ্নেও ভাবতে পারবে না। পাকিস্তানের সেনেট অধিবেশনে জ্বালাময়ী ভাষণে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

নিয়ন্ত্রণ রেখা ও অস্থায়ী সীমান্তে ভারত যুদ্ধবিরতি ভাঙছে, অভিযোগ তুলে তার জেরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সেনেট সদস্য শেহর কামরানের পেশ করা প্রস্তাবের ওপর ভাষণ দেন আসিফ। পাকিস্তানের ভিতরে ঢুকে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালানোর সাহস দেখালে মুখের মতো জবাব পাবে, বলেন তিনি। ভারতের এর আগের সার্জিক্যাল স্ট্রাইকের দাবি মিথ্যা, ভিত্তিহীন বলেও দাবি করেন কামরান। রেডিও পাকিস্তানের খবর, কামরান বলেন, কাশ্মীরের আন্দোলনের পিছনে সীমান্ত পেরনো অনুপ্রবেশ ও সন্ত্রাসবাদ রয়েছে বলে দেখানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে ভারত। তাঁর দাবি, গত ডিসেম্বর পর্যন্ত ৩৩০টি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ভারত। ৪৫ জন পাক নাগরিক এতে প্রাণ হারিয়েছেন। ভারতের যুদ্ধবিরতি ভাঙার কথা রাষ্ট্রপুঞ্জের সামরিক পর্যবেক্ষক গোষ্ঠীকেও জানানো হয়েছে। পাকিস্তান কাশ্মীরীদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের সমর্থনে রাজনৈতিক, কূটনৈতিক, নৈতিক সমর্থন বহাল রাখবে বলেও জানিয়ে দেন আসিফ। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে উদ্ধৃত করে পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেন, ভারতের যে কোনও আগ্রাসনের জবাব দিতে পুরোদমে তৈরি পাক সশস্ত্র বাহিনী। এদিকে পাক সেনেট সর্বসম্মতিক্রমে প্রস্তাব গ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক এক মন্তব্যেরও নিন্দা করেছে। পাকিস্তান যাবতীয় সন্ত্রাসের উত্স, মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী। পাক প্রস্তাবে পাল্টা বলা হয়েছে, কাশ্মীরে ভারত যে 'অত্যাচার' চালাচ্ছে, তা থেকে নজর ঘোরাতেই এমন 'ভিত্তিহীন' প্রচার চলছে।

সেরা শিরোনাম

UFO-Alien Files: ‘মানুষ একা নয়’, ব্রহ্মাণ্ডের গভীরে আছে তারাও, ভিন্গ্রহীদের অস্তিত্ব নিয়ে বড় দাবি, সরাসরি ট্রাম্পের হস্তক্ষেপ চাইছেন UFO হুইসলব্লোয়াররা
‘মানুষ একা নয়’, ব্রহ্মাণ্ডের গভীরে আছে তারাও, ভিন্গ্রহীদের অস্তিত্ব নিয়ে বড় দাবি, সরাসরি ট্রাম্পের হস্তক্ষেপ চাইছেন UFO হুইসলব্লোয়াররা
West Asia Situation: সৌদি আরবে মিসাইল ও ড্রোন হামলা, দাউ দাউ করে আগুন, কালো ধোঁয়া
সৌদি আরবে মিসাইল ও ড্রোন হামলা, দাউ দাউ করে আগুন, কালো ধোঁয়া
Donald Trump AI Force: এবার AI Force আনছে আমেরিকা, ঝুঁকি মানতেই নারাজ ট্রাম্প, বড় ঘোষণা করলেন
এবার AI Force আনছে আমেরিকা, ঝুঁকি মানতেই নারাজ ট্রাম্প, বড় ঘোষণা করলেন
Earthquake and Nuclear Tests: ১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা

ভিডিও

CM Suvendu Adhikari: পুরুলিয়ায় আজ করম উৎসবে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP Ananda
Mamata TMC Protest Rally: দলীয় কার্যালয়ে হামলা, প্রতিবাদে পথে নামল মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
CM Suvendu Adhikari: “আমরা কুর্মি সমাজকে UCC-এর বাইরে রেখেছি”, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
CM Suvendu Adhikari:
Rejinagar By Election: দোলাচল কাটিয়ে ভোটের ময়দানে রবিউল আলম চৌধুরী | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget