এক্সপ্লোর

ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল পার্কে ৮০০ ফুট উঁচু থেকে পড়ে মৃত্যু ভারতীয় দম্পতির

নিউইয়র্ক:  মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার যোশমাইট ন্যাশনাল পার্কে ৮০০ ফুট উঁচু থেকে পড়ে মৃত্যু ভারতীয় দম্পতির। জনপ্রিয় পর্যটন কেন্দ্র যোশমাইট ন্যাশনাল পার্কে ঘুরতে গিয়েছিলেন অ্যাডভেঞ্চার প্রিয় তরুণ ভারতীয় দম্পতি বিষ্ণু বিশ্বনাথ (২৯) এবং মিনাক্ষী মূর্তি (৩০)। ট্যাফ্ট পয়েন্ট থেকে আচমকাই ৮০০ ফুট নীচে পড়ে মৃত্যু হয় দুজনের। সোমবার তাঁদের দেহ সনাক্ত করা যায়। দম্পতি কীভাবে নীচে পড়ে গেলেন, তার তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ। এদিকে বিষ্ণুর ভাই জানিয়েছেন, তাঁর দাদা-বৌদি খুব সম্ভবত খাদের ধারে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। সেটাই বিপদ ডেকে এনেছে। প্রসঙ্গত, মৃত্যুর ঠিক আগে অপর এক জুটির সেলফিতেও দেখা যায় মিনাক্ষীকে। সেসময় তিনি খাদের একেবারে ধারেই দাঁড়িয়েছিলেন। সেই ব্যক্তিই জানিয়েছেন মিনাক্ষীকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তিনিই কিছুটা ভয় পেয়ে যান। কারণ, বিপজ্জনক খাদের একেবারেই ধারে দাঁড়িয়ে ছিলেন তিনি। পার্কের রেঞ্জাররা প্রথমে দম্পতির দেহ দেখতে পান গত বৃহস্পতিবার। কারণ, পার্কে আসা অন্যান্য পর্যটকরা দীর্ঘক্ষণ একটি ক্যামেরা এবং ট্রাইপড পড়ে থাকতে দেখেন। তাঁরা রিপোর্ট করার পরই শুরু হয় খোঁজাখুঁজি। তখনই নীচে পড়ে থাকতে দেখা যায় দুজনের দেহ। পরে হেলিকপ্টারের সাহায্যে নীচে থেকে দেহ দুটি তোলা হয়। এই ভ্রমণপ্রিয় তরুণ দম্পতি সোশ্যাল মিডিয়ায় একটি ট্র্যাভেলের পেজও চালাতেন। সেখানে তাঁরা তাঁদের নিজেদের অভিজ্ঞতার কথাও ভাগ করে নিতেন। তাঁদের পেজটির নাম ছিল 'Holidays and HappilyEverAfters'। দুর্ভাগ্যজনকভাবে এই দুর্ঘটনার মাসখানেক আগেই বিপজ্জনক স্থানে দাঁড়িয়ে সেলফি তোলার বিষয় সকলকে সতর্ক করেন মিনাক্ষী মূর্তি। আজ হয়তো তিনি নিজেই চলে গেলেন এই সেলফি তোলার নেশাতেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
US Attacks Iran: আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget