এক্সপ্লোর

এমটিসিআরে ভারত: পরমাণু অস্ত্রপ্রসার রোধ গতি পাবে, বলল মার্কিন যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন: মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম বা এমটিসিআর গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তির ফলে বিশ্বব্যাপী পরমাণু অস্ত্রপ্রসার রোধের প্রক্রিয়া আরও গতি পাবে বলে জানাল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র এলিজাবেথ ট্রুডু জানান, এমটিসিআর-এর বাকি সদস্যদের সামনে ভারত দীর্ঘদিন ধরে পরমাণু অস্ত্রপ্রসার রোধের সঠিক উদাহরণ মেলে ধরেছে। পাশাপাশি, অস্ত্র রফতানির ক্ষেত্রে ভারত কঠোরভাবে আইন মোতাবেক সব দিক নিয়ন্ত্রণ করে চলে। যা এমটিসিআর-এর নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এক কথায়, এমটিসিআর গোষ্ঠীতে যোগ দেওয়ার সকল শর্ত পূরণ করেছে ভারত। আর ঠিক সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ এমটিসিআর-এর সকল ৩৪টি বর্তমান সদস্য ভারতকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। সকলেই একমত যে, ভারতের অন্তর্ভুক্তি বিশ্বে পরমাণু অস্ত্রপ্রসার রোধের যে প্রয়াস চলছে, তা আরও শক্তিশালী হবে। পাশাপাশি, মার্কিন বিদেশ দফতরের থেকে একটি পৃথক বিবৃতির মাধ্যমে ভারতকে গোষ্ঠীর তরফে স্বাগত জানানো হয়। সেখানে বলা হয়, ভারতের হাতে প্রভুত পরিমাণে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে। তবে, একইসঙ্গে দুর্দান্ত প্রসার রোধ এবং রফতানি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রয়েছে। ভারতের অন্তর্ভুক্তি গোষ্ঠীর লক্ষ্যকে আরও নিখুঁত করবে। বিবৃতিতে ভারতকে গুরুত্বপূর্ণ অস্ত্র প্রসার রোধের অংশীদার হিসেবে উল্লেখ করে আরও জানানো হয়, নতুন সদস্য ভারতের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছে এমটিসিআর। প্রসঙ্গত, এমটিসিআর হল একটি স্বেচ্ছামূলক গোষ্ঠী, যারা বিশ্বব্যাপী ক্ষেপণাস্ত্র প্রসারের অশনি সঙ্কেতকে কমাতে চায়। যে মিসাইল, রকেট এবং চালকবিহীন বিমান (আনম্যানড এরিয়াল ভেহিকল বা ইউএভি)-গুলির মাধ্যমে মারণাস্ত্র নিক্ষেপ করা যায়, সেই প্রযুক্তি হস্তান্তর নিয়ন্ত্রণ করাই হল এই গোষ্ঠীর মূল লক্ষ্য।  

সেরা শিরোনাম

Plane Crash: ডোনাল্ড ট্রাম্পের রিসর্টের কাছেই ভেঙে পড়ল বিমান, সওয়ার ৯ জনেরই মৃত্যু
ডোনাল্ড ট্রাম্পের রিসর্টের কাছেই ভেঙে পড়ল বিমান, সওয়ার ৯ জনেরই মৃত্যু
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
Everest Base Camp Hotel Fire: মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের কাছে আগুন, ভস্মীভূত গুড লাক হোটেল, ভিডিও ভাইরাল
মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের কাছে আগুন, ভস্মীভূত গুড লাক হোটেল, ভিডিও ভাইরাল
Poland Political Crisis: সাংবিধানিক সঙ্কট পোল্যান্ডে, বিচারব্যবস্থার স্বাধীনতায় প্রশ্ন, বাড়ছে উত্তাপ, মাঝ আকাশে বিমান ঘুরিয়ে ফিরে এলেন প্রেসিডেন্ট
সাংবিধানিক সঙ্কট পোল্যান্ডে, বিচারব্যবস্থার স্বাধীনতায় প্রশ্ন, বাড়ছে উত্তাপ, মাঝ আকাশে বিমান ঘুরিয়ে ফিরে এলেন প্রেসিডেন্ট

ভিডিও

Cyclone Murasu: শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়
Fire Incident: শহরে ফের অগ্নিকাণ্ড, সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন!
Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget