এক্সপ্লোর

ভারতের এনএসজি-সদস্যপদ কখনই ‘বিদায়ী উপহার’ হতে পারে না, আমেরিকাকে কটাক্ষ চিনের

বেজিং: ভারতের এনএসজি-সদস্যপদ হওয়ার পথে একমাত্র ‘বাগড়া’ দিচ্ছে চিন। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সওয়ালের বিরুদ্ধে ফের সুর চড়াল চিন। বেজিংয়ের কটাক্ষ, এই বিষয়ে তারা ওয়াশিংটনকে কোনও প্রকার ‘বিদায়ী উপহার’ দিতে অপারগ।

পরমাণু সরবরাহকারী রাষ্ট্রের গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে গতকাল মার্কিন বিদেশ সহ-সচিব (দক্ষিণ ও মধ্য এশিয়া) নিশা দেশাই বলেছিলেন, এটা স্পষ্ট যে, একজনই বাকিদের থেকে ভিন্ন মত পোষণ করেছে, আর সেটা চিন।

উত্তরে, এদিন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চিনউইং জানান, ভারত তথা পরমাণু অস্ত্রপ্রসাররোধ চুক্তি স্বাক্ষর না করা কোনও দেশের এই গোষ্ঠীতে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে বেজিং নিজের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছে।

তিনি যোগ করেন, তবে একটা বিষয়ে জানাতে চাই। তা হল, এনএসজি সদস্যপদ কোনও দেশের তরফে কোনও দেশকে (মার্কিন) বিদায়ী উপহার হতে পারে না। প্রসঙ্গত, ৪৮-সদস্য এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তির ইস্যুতে অন্য দেশগুলি সহমত পোষণ করলেও, একমাত্র চিন এর পরিপন্থী।

পাশাপাশি, জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের ওপর নিষেধাজ্ঞা জারি নিয়েও যাবতীয় অভিযোগ খণ্ডন করেন হুয়া। মাসুদকে নিষিদ্ধ করতে রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হয় ভারত। কিন্তু, মূলত চিনের আপত্তিতে নিষিদ্ধকরণ কার্যকর করতে পারেনি নিরাপত্তা পরিষদ।

এদিন হুয়া বলেন, চিনের আপত্তি শব্দটায় তাঁর আপত্তি রয়েছে। তিনি যোগ করেন, বেজিং শুধু কমিটির কাছে জানিয়েছে, এই মর্মে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্যপ্রমাণ নেই। এর জন্য আরও সময়ের দরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget