এক্সপ্লোর

শিশু-ধর্ষণকারীদের পায়ে মাইক্রোচিপ পরানোর ভাবনা ইন্দোনেশিয়ায়

জাকার্তা: শিশুদের ওপর যৌন নির্যাতনে দোষী সাব্যস্তদের পায়ে মাইক্রোচিপ লাগানোর কথা ভাবছে ইন্দোনেশিয়া সরকার। সম্প্রতি একটি ১৪ বছরের মেয়েকে গণধর্ষণ করে খুনের নৃশংস ঘটনায় তীব্র জনরোষ তৈরি হয়েছে সে দেশে। সুমাত্রা দ্বীপের বাসিন্দা মেয়েটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে একদল মাতাল ও কিছু নাবালকের খপ্পরে পড়ে। নিখোঁজ মেয়েটির ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়, বনের ভিতর থেকে নগ্ন, হাত পা বাঁধা অবস্থায়। ১৬-১৭ বছর বয়সি সাতটি ছেলেকে এ সপ্তাহেই জেলে পোরা হয়েছে এ ঘটনায়। গ্রেফতার হওয়া পাঁচজন রয়েছে বিচারের অপেক্ষায়।     ঘটনাটি এপ্রিলের। কিন্তু সোস্যাল মিডিয়ায় এ নিয়ে হইচই শুরু হয় কয়েকদিন আগে। যৌন নিগ্রহের সাজা কী হওয়া উচিত, সে ব্যাপারে পুরোদমে চলছে বিতর্ক। দাবি উঠেছে, ধর্ষণে আরও কঠোর সাজা হওয়া উচিত। ঘটনাটির সঙ্গে তুলনা টানা হচ্ছে ২০১২-র নির্ভয়াকাণ্ডের।   ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো কঠোরতর সাজার বিধি সম্বলিত ডিক্রি জারির প্রতিশ্রুতি দিয়েছেন। ধর্ষণের মতো অপরাধ মোকাবিলায় অপরাধীর পায়ে-গোড়ালিতে মাইক্রোচিপ লাগানোর কথা যে ভাবা হচ্ছে, সে কথা জানিয়েছেন দেশের ন্যয় মন্ত্রকের মুখপাত্র।   ইন্দোনেশিয়ার সরকারের সমর্থনপুষ্ট ন্যাশনাল কমিশন ফর চাইল্ড প্রটেকশন-এর প্রধান আসরোরুন নিয়াম সোলে বলেছেন, জেল থেকে ছেড়ে দেওয়ার আগে অপরাধীদের পায়ে মাইক্রোচিপ লাগানো হবে। মুক্তি পাওয়ার পর তাদের গতিবিধির ওপর নজর রাখা হবে তার মাধ্যমে। তবে শুধু মাইক্রোচিপ নয়, শিশু ধর্ষণকারীদের রাসায়নিক ইঞ্জেকশন দিয়ে লিঙচ্ছেদ করা, তাদের আরও বেশি মেয়াদের কারাবাস—এমন শাস্তির ব্যবস্থাও রাখা হতে পারে। গত বছরই বেশ কয়েকটি চাঞ্চল্যকর ঘটনার জেরে সরকার রাসায়নিক প্রয়োগ করে অপরাধীর লিঙ্গচ্ছেদ করা শুরু হবে বলে জানিয়েছিল সরকার। কিন্তু তার বাস্তবায়ন শেষ পর্যন্ত পিছিয়ে যায়।

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Another Pandemic Prediction: ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
Plane Crashed : 'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
Flight Emergency: মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে
মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget