এক্সপ্লোর

গত সাড়ে চার বছরে ভারতে যথেষ্ট অসহিষ্ণুতা, ক্রোধ দেখা গিয়েছে, ক্ষমতাসীন লোকজনের মানসিকতাই এর কারণ, সংযুক্ত আরব আমিরশাহি সফরে বললেন রাহুল

দুবাই: গত সাড়ে চার বছরে ভারতে যথেষ্ট অসহিষ্ণুতা, ক্রোধ দেখা গিয়েছে বলে জানালেন রাহুল গাঁধী। বিজেপি, নরেন্দ্র মোদির নাম না করে ‘ক্ষমতাসীন লোকজনের মানসিকতা থেকেই’ এর সৃষ্টি বলে মন্তব্য করেছেন তিনি। কংগ্রেস সভাপতি বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহি সফরে রয়েছেন। এটাই তাঁর প্রথম সেদেশ সফর। সফরের দ্বিতীয় দিনে ভারত বিবিধ ভাবনা, মতাদর্শ গ্রহণ করতে পারে, মানুষের ওপর কোনও একটি ভাবনাকে চাপিয়ে দেয় না বলেও দাবি করেন তিনি। রাহুল বলেন, বিবিধ ভাবনাচিন্তা, মতাদর্শ ভারতে এসেছে। ভারত সেগুলিকে যেমন প্রভাবিত করেছে, তেমনই সেগুলি দ্বারা প্রভাবিতও হয়েছে। অন্যের মত শোনাটাও ভারতের একটি ধারণা। ২০১৯ এর নির্বাচনের আগে প্রবাসী ভারতীয়দের কাছেও পৌঁছনোর উদ্যোগ নিয়েছে কংগ্রেস। তারই অঙ্গ হিসাবে স্থানীয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, সহনশীলতা রয়েছে আমাদের সংস্কৃতির মধ্যেই। গত সাড়ে ৪ বছরে দেশে যা চলছে, সেটা দেখা অত্যন্ত বেদনাদায়ক। নানা সম্প্রদায়ের মধ্যে গভীর অসহনশীলতা, ক্রোধ, বিভাজন বাড়ছে। যারা দেশ চালাচ্ছে, তাদের মানসিকতা থেকেই এর সৃষ্টি। কিন্তু নেতৃত্ব সহনশীল হলে তারা সেভাবেই চলবে, সেই বার্তাই ছড়াবে। রাহুল বলেন, ভারত সাধারণ ভাবে সহনশীল, আমরা শুনতেই পছন্দ করি, সেই সংস্কৃতিতেই ফেরা উচিত। ভারতকে আমি শুধুমাত্র তার সীমানার মধ্যে বেঁধে ফেলে দেখতে চাই না। আমরা এমন ভারত চাই না, যেখানে সাংবাদিকরা গুলি খায়, যেখানে নিজের মত প্রকাশের জন্য লোকে মার খায়। এটাই আমরা বদলাতে চাই, আসন্ন নির্বাচনে সেটাই চ্যালেঞ্জ। ক্ষুধার মতো আরও বড় চ্যালেঞ্জের সম্মুখীন বলে ভারতে অগ্রাধিকারের তালিকায় এক নম্বরে রাখা কঠিন বলেও অভিমত জানান তিনি। পাশাপাশি বলেন, ভারতের কৃষি ব্যবস্থার বৈপ্লবিক রূপান্তর চাই, কারণ তার বিশ্ব অর্থনীতির সঙ্গে যোগ নেই।

সেরা শিরোনাম

Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
Train Accident: একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
India-Bangladesh Relations: ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
Israel Next Prime Minister: ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?
ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget