এক্সপ্লোর

ইরাকে আত্মঘাতী হানায় মৃত অন্তত ১০০, দায় নিল আইএস

বাগদাদ: ইরাকে ফের আত্মঘাতী হামলা। মৃতদের মধ্যে বেশিরভাগই ইরানি শিয়া তীর্থযাত্রী। ইরাকের কারবালা শহরকে শিয়ারা পবিত্র বলে গণ্য করেন। সেখান থেকে ফেরার সময় তাঁদের ওপর ট্রাক বোঝাই বিস্ফোরক নিয়ে ঝাঁপিয়ে পড়ে এক আত্মঘাতী জঙ্গি। ঘটনাস্থলেই অন্তত ১০০জনের মৃত্যু হয়। ইসলামিক স্টেট এই হামলার দায়স্বীকার করেছে। বৃহস্পতিবার বাগদাদ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে হিলা শহরে এই ঘটনা ঘটেছে। কারবালা থেকে ফেরার পথে হিলা শহরের একটি পেট্রোল পাম্প সংলগ্ন রেস্তোঁরায় ইরানি তীর্থযাত্রীরা বিশ্রাম নিচ্ছিলেন। তখনই সেখানে ছুটে আসে বিস্ফোরক বোঝাই ট্রাক। সেটির ধাক্কায় ৫টি তীর্থযাত্রী বোঝাই গাড়িতে আগুন ধরে যায়। তীর্থ সেরে ফেরার আনন্দ মুহূর্তে বদলে যায় আতঙ্ক আর মৃত্যু যন্ত্রণায়। চরম কট্টরপন্থী সুন্নি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট শিয়াদের ‘ধর্মভ্রষ্ট’ বলে মনে করে। তারা এক অনলাইন বিবৃতিতে এই হামলার দায় নিয়েছে। উত্তর ইরাকে নিজেদের শক্ত ঘাঁটি মোসুল দখলে রাখতে ইরাকি সেনার বিরুদ্ধে লড়ছে আইএস। ইরানে প্রশিক্ষণ পাওয়া শিয়া যোদ্ধারাও লড়ছে তাদের বিরুদ্ধে। তাই যাতে ইরাকি সেনার নজর ঘোরানো যায়, সেই চেষ্টায় নিজেদের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিভিন্ন জায়গায় হামলা করছে তারা। হিলা শহরের এই জঙ্গি হানাও এই কারণে ঘটেছে বলে মনে করা হচ্ছে। ইরানি বিদেশ মন্ত্রক এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছে। তবে জানিয়েছে, আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ইরাককে সমর্থনের সিদ্ধান্ত থেকে পিছু হঠবে না তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget