এক্সপ্লোর

গুলশন ঝলক মাত্র, বাংলাদেশ সহ সর্বত্র হামলা চলতেই থাকবে, নতুন ভিডিও ছেড়ে হুমকি আইএসের

ঢাকা: সপ্তাহখানেক আগে ঘটে যাওয়া বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নৃশংস, ভয়াবহ হামলার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ফের সন্ত্রাসবাদের হুমকি। গুলশনের কূটনৈতিক পাড়ার অভিজাত কাফেতে হামলা চালিয়ে ২০ পণবন্দি খতমেই শেষ নয়। বাংলাদেশে শরিয়ার শাসন চালু না হওয়া পর্যন্ত আরও রক্ত ঝরানোর হুমকি দিল ইসলামিক স্টেট (আইএস)। এবার ঘনঘন বাংলাদেশে সন্ত্রাসবাদী হামলা হবে, জানিয়েছে তারা। নতুন একটি ভিডিও ছেড়েছে বেনজির হিংসা, নৃশংসতায় হাত পাকানো আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনটি। তবে শুধু বাংলাদেশ নয়, দুনিয়াজুড়েই তাদের তাণ্ডব চলবে বলে জানানো হয়েছে ভিডিওটিতে। বাংলা ভাষায় ভিডিও বার্তাটি সম্ভবত সিরিয়ায় আইএসের শক্ত ঘাঁটি রাক্কা থেকে ছাড়া হয়েছে। সেটি প্রথম দেখা যায় আইএস-অনুমোদিত একটি ওয়েবসাইটে। তারপর সেটি পোস্ট করা হয় ইউটিউবে। গতকাল ভিডিওটি রিলিজ করা হয় ‘সাইট’ ইন্টেলিজেন্স সাইটে, যারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের সোস্যাল মিডিয়া জগতে গতিবিধির ওপর নজর রাখে। ভিডিওতে একটি লোককে বলতে শোনা যাচ্ছে, বাংলাদেশে যা তোমরা দেখলে, সেটা একটা ঝলক মাত্র। নমুনা। তোমরা যতক্ষণ না হারছ, আমরা জিতছি, দুনিয়াজুড়ে শরিয়া কায়েম না হওয়া পর্যন্ত এর পুনরাবৃত্তি চলতেই থাকবে। বক্তাকে আবু ইসা আল-বেঙ্গলি বলে শনাক্ত করা হয়েছে। বাংলাদেশ অবশ্য শুরু থেকেই গুলশনের ঘটনার পিছনে আইএসের হাত থাকার দাবি খারিজ করছে। এটা বাংলাদেশের মাটিতে বেড়ে ওঠা ঘরোয়া সন্ত্রাসবাদীদেরই কাজ বলে দাবি ঢাকার। ভিডিওটি শুরু হয়েছে প্যারিস, ব্রাসেলস, আমেরিকার অরল্যান্ডোর সাম্প্রতিক হামলার দৃশ্য দিয়ে। এইসব হামলাগুলিরই দায় নিয়েছে আইএস। ভিডিও-র বক্তা ইংরেজি, বাংলা—দুটি ভাষাতেই কথা বলছে। তাকে বলতে শোনা যাচ্ছে, বাংলাদেশের জেনে রাখা ভাল, আইএস দেশ-জাতির সীমান্ত পেরিয়ে খলিফা শাসন প্রতিষ্ঠার যে ঘোষণা ২০১৪ সালে করেছে, সেই লক্ষ্যে বৃহত্তর যুদ্ধেরই অংশ হয়ে গিয়েছে তারা। রাক্কার ব্যস্ত রাস্তায় দাঁড়ানো মুখ ঢাকা লোকটি ভিডিওতে বলছে, বাংলাদেশের শাসকদের বলছি, তোমরা আজ জিহাদের যে চেহারা দেখছ, তা তোমরা যেমন জানতে, তেমনটি হবে না। আজকের জিহাদ চলছে খলিফাতন্ত্রের পরিচালনায়। জানা গিয়েছে, ভিডিওটিতে বক্তাদের তিনজন বাংলাদেশেরেই। শরিয়া কায়েম করাই তাদের লক্ষ্য, ঘোষণা করে একজনকে বলতে শোনা যাচ্ছে, আমরা ততদিন বিধর্মীদের হত্যা করা বন্ধ করব না। নিজেদের ধর্মের জন্য আমরা হয় মারব, নয় শহিদের মতো মরব। কিছুই হারানোর নেই আমাদের। বাংলাদেশে এখনকার গণতন্ত্রের শাসন ক্ষমাহীন অপরাধ, বলেছে সে। ঢাকা ট্রিবিউন-এর প্রতিবেদনে প্রকাশ, ভিডিওতে আরেকজন বলেছে, সরকার আল্লাহ-র নাম বদলে মানুষের তৈরি আইন চালু করেছে। তাই ওরা এখন কাফের। তার বিরুদ্ধে লড়াই করা আমাদের ধর্মীয় কাজ। বিধর্মীরা বিমান, বোমা হামলায় দুনিয়াজুড়ে নিরপরাধ মুসলিমদের মারছে। তারই বদলা নেওয়া হল হোলি আর্টিজানে। এদিকে এই ভিডিওটি সামনে আসার পর সক্রিয় হয়ে ডেপুটি পুলিশ ইনসপেক্টর জেনারেল শহিদুর রহমান বলেছেন, আমরা গুরুত্ব দিয়েই দেখছি। সব ইউনিটকে সক্রিয় করা হয়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget