এক্সপ্লোর

৩০ লক্ষ বেআইনি অভিবাসীকে ফেরত পাঠানো হবে, হুঙ্কার ট্রাম্পের

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট পদে শপথের পর তাঁর প্রথম কাজ হবে আমেরিকা থেকে ৩০ লক্ষ বেআইনি অভিবাসীকে তাড়ানো। বললেন ডোনাল্ড ট্রাম্প। দরকারে তাদের জেলে পাঠানোরও হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, যে সব অভিবাসী অপরাধী, যাদের বিরুদ্ধে অপরাধের পুরনো রেকর্ড রয়েছে, যারা ড্রাগের কারবারী, গুন্ডা- তাদেরই দেশছাড়া করবেন তিনি। সংখ্যাটা সম্ভবত ২০লাখ, ৩০-ও হতে পারে। যদিও ট্রাম্পের রিপাবলিকান পার্টির আর এক শীর্ষ নেতা পল রায়ান জানিয়েছেন, বেআইনি অভিবাসীদের এখনই ফেরত পাঠানোর পরিকল্পনা তাঁদের নেই। এ নিয়ে ভাবছেন না খোদ ট্রাম্পও। তবে মার্কিন সীমান্ত সুরক্ষিত করার কথা অবশ্যই ভাবছেন তাঁরা। কারণ, অভিবাসন সমস্যা নিয়ে মাথা ঘামানোর আগে দেখতে হবে, কারা মূলত আমেরিকায় আসছে, আসছে কোন কোন দেশ থেকে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের সময় ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, যে সব দেশ আমেরিকায় বেআইনিভাবে থাকতে আসা তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে রাজি হবে না, প্রেসিডেন্ট নির্বাচিত হলে সে সব দেশের নাগরিকদের মার্কিন ভিসা দেওয়া বন্ধ করে দেবেন তিনি। আমেরিকায় এই মুহূর্তে কাগজপত্রধারী অভিবাসীর সংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ। এঁদের মধ্যে বেশ কয়েক লক্ষ ইন্দো-মার্কিন নাগরিক। ট্রাম্প জানিয়েছেন, দেশের সীমান্ত সুরক্ষিত করার পর বেআইনি অভিবাসীদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। মেক্সিকো থেকে প্রতি বছর আমেরিকায় বেআইনিভাবে অনুপ্রবেশ করেন হাজার হাজার মানুষ। তাই ভোটপ্রচারে দুই রাষ্ট্রের মধ্যে পাঁচিল তোলার ঘোষণা করেন ট্রাম্প। এখন জানিয়েছেন, আমেরিকা-মেক্সিকো সীমান্তে কিছু জায়গায় কাঁটাতারের বেড়া নিয়ে আপত্তি না থাকলেও কিছু জায়গায় পাঁচিলই তাঁর বেশি পছন্দ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, ইতিমধ্যেই ৪৭ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, ইতিমধ্যেই ৪৭ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget