এক্সপ্লোর

আমেরিকাকে নেতাজির মৃত্যুর খবর দিয়েছিল জাপান, দাবি ব্রিটিশ ওয়েবসাইটের

লন্ডন: ১৯৪৫ সালের ১৮ অগাস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনার এক সপ্তাহের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুর খবর দিয়েছিল জাপান। ব্রিটেনের একটি ওয়েবসাইট এমনই দাবি করেছে। বিভিন্ন নথিও প্রকাশ করেছে ওয়েবসাইটটি।   আজই এই ওয়েবসাইটটি নেতাজি সংক্রান্ত এই তথ্য প্রকাশ করেছে। সেই তথ্য থেকে জানা গিয়েছে, ১৯৪৫ সালে মার্কিন সরকারকে অন্তর্বর্তী রিপোর্ট দেওয়ার পর ১৯৫৬ সালে ভারত সরকারকে চূড়ান্ত রিপোর্ট দেয় জাপান সরকার। ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ায় সংযুক্ত সেনাবাহিনীর কমান্ডার লর্ড লুই মাউন্টব্যাটেন এই তথ্য চেয়েছিলেন। ১৯৪৫ সালের ৩০ অগাস্ট তাঁর পক্ষ থেকে জাপান সরকারের কাছ থেকে রিপোর্ট চান দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সংযুক্ত স্থলবাহিনীর কমান্ডার ডগলাস ম্যাকআর্থার। জাপানের সেনাবাহিনীর ইয়োকোহামা বিভাগ নেতাজির মৃত্যুর খবর দেয়।   বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী মহারাষ্ট্রের একটি সংবাদপত্রের প্রাক্তন সম্পাদক ৯১ বছর বয়সি গোবিন্দ তলওয়ালকার গত বছরের ২৩ ডিসেম্বর জাপানের আইনসভা ‘ন্যাশনাল ডায়েট’-এর পাঠাগার থেকে নেতাজির মৃত্যু সংক্রান্ত এই তথ্য পেয়েছিলেন।  সেই তথ্যই ব্রিটেনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।   সেই তথ্য অনুযায়ী, জাপান সরকারের রিপোর্টে বলা হয়েছিল, ১৯৪৫ সালের ১৮ অগাস্ট তাইহোকুতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়। সেদিন স্থানীয় সময় দুপুর একটায় বিমানটি তাইহোকু পৌঁছয়। জ্বালানি ভরার পর দুপুর দুটোয় বিমানটি ফের ওড়ে। কিন্তু মাটি থেকে ১০ মিটার উপরে যাওয়ার পরেই ইঞ্জিন বিগড়ে যায়। বিমানটি ভেঙে পড়ে এবং আগুন ধরে যায়।  নেতাজির সঙ্গে ছিলেন তাঁর অন্যতম সহযোগী হাবিবুর রহমান। তাঁরা দু জনেই আহত হয়েছিলেন। তবে নেতাজির আঘাত বেশি ছিল। তাঁর শরীরে আগুন ধরে গিয়েছিল এবং গলায় দু-তিনটি জায়গায় কেটে গিয়েছিল। দুর্ঘটনার ১০ মিনিট পরে নেতাজিকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল তিনটে থেকে তাঁর চিকিৎসা শুরু হয়। রাত নটায় নেতাজির মৃত্যু হয়।   ১৮ অগাস্ট রাতে নেতাজির মৃত্যু হওয়ার পর ২০ অগাস্ট একটি কফিনে তাঁর মৃতদেহ রাখা হয়। ২২ অগাস্ট তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। পরদিন নিশি হনগাঞ্জি মন্দিরে অন্ত্যেষ্টিক্রিয়া হয়। জাপানের আইনসভায় সংরক্ষিত এই রিপোর্টই ওই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget