এক্সপ্লোর

পাকিস্তানের আশায় জল, রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের ভাষণে নেই কাশ্মীর প্রসঙ্গ

নিউইয়র্ক: পাকিস্তানের আশায় জল। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে মহাসচিবের প্রারম্ভিক ভাষনে ঠাঁই পেল না জম্মু ও কাশ্মীর। যদিও পাকিস্তান জম্মু ও কাশ্মীর বিষয়ে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপের অনুরোধ বারেবারেই জানিয়েছে। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হল। উরিতে সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক কার্যকলাপে ভারতকে নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তার আগে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুনের ভাষণে কাশ্মীর প্রসঙ্গের উল্লেখ না থাকাটা নিঃসন্দেহে ভারতের কাছে স্বস্তিদায়ক। প্রারম্ভিক ভাষণে মুন সিরিয়া এবং পশ্চিম এশিয়া সব বিশ্বের বিভিন্ন স্থানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও ভারত-পাকিস্তান বা জম্মু ও কাশ্মীর প্রসঙ্গ উল্লেখই করেননি। এরফলে রাষ্ট্রপুঞ্জে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের চেষ্টা শুরুতেই ধাক্কা খেল। যদিও শরিফ সাধারণ সভার অধিবেশনে তাঁর ভাষণে ভারতের বিরুদ্ধে তোপ দাগবেন। এদিনই তাঁর ভাষণ দেওয়ার কথা। এর আগে মুনের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে, ভারত ও পাকিস্তান-উভয় দেশ অনুরোধ করলে তবেই মহাসচিবের দফতর কাশ্মীর ইস্যুর সমাধানে সাহায্য করবে। এর মাধ্যমে মহাসচিব স্পষ্ট বার্তাই দিয়েছেন যে, কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু। ভারত ও পাকিস্তানকেই এর সমাধান করতে হবে। গতমাসেও শরিফ মুনকে দুটি চিঠি লিখে কাশ্মীর প্রসঙ্গে হস্তক্ষেপের আর্জি জানিয়েছিলেন। কিন্তু শরিফের সব চেষ্টা বিফলে গেল। এছাড়াও ব্রিকস-এ ভারতের প্রস্তাবিত কম্প্রিহেনসিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেররিজম (সিসিআইটি) গৃহীত হয়েছে রাষ্ট্রপুঞ্জে। এই ঘটনা ভারতের পক্ষে বড়সড় কূটনৈতিক সাফল্য বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget