এক্সপ্লোর

কাবুলে আত্মঘাতী হামলায় মৃত্যু বেড়ে ৪৮, নিন্দা ভারতের

কাবুল: ফের রক্তাক্ত আফগানিস্তানের রাজধানী কাবুল। আজ একটি ভোটার রেজিস্ট্রেশন সেন্টারে আত্মঘাতী হামলায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪৮। জখম বহু মানুষ। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আফগানিস্তানের জনস্বাস্থ্য বিভাগের মুখপাত্র ওয়াহিদ মাজরো। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। কাবুল পুলিশের প্রধান জেনারেল দাউদ আমিন জানিয়েছেন, ওই ভোটার রেজিস্ট্রেশন সেন্টারে পরিচয়পত্র সংগ্রহ করার জন্য গিয়েছিলেন বহু মানুষ। সেখানেই আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল, কয়েক মাইল দূর পর্যন্ত সব বাড়ির জানলার কাচ ভেঙে যায়। বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণস্থলে যাওয়ার সব রাস্তাই বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু অ্যাম্বুল্যান্সকেই সেখানে যেতে দেওয়া হচ্ছে। আইএস এই হামলার দায়স্বীকার করেছে। ভারত এই হামলার তীব্র নিন্দা করেছে। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘কাবুল ও বাঘলানে কাপুরুষোচিত জঙ্গি হামলার নিন্দা করছে ভারত। এই হামলা বিশেষভাবে নিন্দনীয় কারণ জঙ্গিরা ও তাদের মদতদাতারা ভোটার রেজিস্ট্রেশন সেন্টারকে হামলা চালানোর জায়গা হিসেবে বেছে নিয়েছে। এটা শুধু নিরীহ মানুষের উপরেই নয়, আফগানদের গণতান্ত্রিক অধিকারের উপরেও হামলা। যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবারের লোকজনকে সমবেদনা জানাচ্ছে ভারত। আহতদের আরোগ্য কামনা করছি আমরা। আহতদের চিকিৎসা সহ সবরকম সাহায্য করতে তৈরি ভারত।’ এ বছরের অক্টোবরে আফগানিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা। আইএস ও তালিবান গণতান্ত্রিক নির্বাচনের বিরোধিতা করছে। সেই কারণেই নির্বাচনী প্রক্রিয়া ভেস্তে দেওয়ার জন্য হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নিরাপত্তারক্ষীরা। গত সপ্তাহেও আফগানিস্তানের দু’টি প্রদেশে ভোটার রেজিস্ট্রেশন সেন্টারে হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় তিনজন পুলিশকর্মীর মৃত্যু হয়। এরপর আজ শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
Pakistan Team : 'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget