এক্সপ্লোর

Israel Palestine Conflict: স্বামীর সঙ্গে ভিডিও কলে ছিলেন, আছড়ে পড়ল রকেট, ইজরায়েলে নিহত কেরলের তরুণী

"একটা বিকট শব্দ, তারপরই কেটে গেল লাইন...", বললেন স্বামী সন্তোষ

তিরুঅনন্তপুরম:  ইজরায়েল থেকে ভিডিও কলে কেরলে থাকা স্বামী সন্তোষের সঙ্গে কথা বলছিলেন ৩১ বছর বয়সী সৌম্যা। ঠিক সেই সময় আছড়ে পড়ল রকেট। প্যালেস্তিনীয় রকেট হানায় প্রাণ হারালেন সৌম্যা। 

কেরলের ইড্ডুকির বাসিন্দা সৌম্যা গত ৭ বছর ধরে ইজরায়েলে কর্মরত ছিলেন। পেশায় কেয়ারগিভার (আয়া) সৌম্যা থাকতেন আশকেলন শহরে। সেখানেই গত মঙ্গলবার গাজা থেকে নিক্ষেপ হওয়া প্যালেস্তিনীয় রকেট হানায় মৃত্যু হয় তরুণীর।

সন্তোষের ভাই সাজি বলেন, ভিডিও কলের সময় ফোনের ওপ্রান্তে আমার দাদা বিকট একটা আওয়াজ শুনতে পায়। তারপরই ফোনের লাইন কেটে যায়। সঙ্গে সঙ্গে ওখানে বসবাসকারী অন্য মালায়ালীদের সঙ্গে যোগাযোগ করি। জানতে পারি, সেখানে বিস্ফোরণ ঘটেছে। 

পরিবার জানিয়েছে, দক্ষিণ ইজরায়েলের উপকূলবর্তী শহর আশকেলনে এক বৃদ্ধা মহিলার দেখভালের দায়িত্বে ছিলেন সৌম্যা। এখানে তাঁর স্বামীর সঙ্গে থাকেন তাঁদের ৯ বছরের ছেলে। পরিবারের তরফে জানানো হয়েছে, সৌম্যার দেহ কেরলে আনা হবে।

বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ জানান, সৌম্যার দেহ দেশে ফিরিয়ে আনতে সবরকম সহায়তা করবে কেন্দ্র। বর্তমানে আশকেলনের বুরসাইল অঞ্চলে একটি হাসপাতালে রয়েছে সৌম্যার নিথর দেহ। 

 সন্তোষ বলেন, শেষবার সৌম্যা কেরলে এসেছিল চার বছর আগে। সেই শেষ দেখা। তারপর থেকে ভিডিও কলই ভরসা ছিল। কখনও ভাবিনি এমনটা হবে। 

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই ইজরায়েল ও প্য়ালেস্তাইনের মধ্যে তীব্র সংঘর্ষ বেধেছে। যে কারণে,  সেখানে কর্মরত কেরলের নার্সরা প্রচণ্ড আশঙ্কায় দিনযাপন করছেন। 

মঙ্গলবার হামাস জানিয়েছে, তারা পাঁচ মিনিটে ইজরায়েলে ১৩৭টি রকেট নিক্ষেপ করেছে। তারা জানিয়েছে, ইজরায়েলের আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেমকে অকেজো করতেই এই হামলা চালানো হয়েছে। 

আগের দিন অর্থাৎ, সোমবার, ইজরায়েলি বিমানহানায় অন্ত ২০ প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে বলে খবর। বিতর্কিত গাজায় এই অভিযান চালায় ইজরায়েলি সেনা। 

ইজরায়েল জানায়, প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী ইজরায়েলের উদ্দেশে পরের পর রকেট হামলা চালায়। সেদিনের সেই অভিযান ওই জঙ্গি হামলার উত্তর। কিন্তু, ইজরায়েলের ওই অভিযানের পরই দুদেশের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হয়ে ওঠে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget