এক্সপ্লোর

১১৮ জনকে নিয়ে লিবিয়ার বিমান ছিনতাই মল্টায়, অপহরণকারীদের আত্মসমর্পণ, যাত্রীরা মুক্ত

ভালেট্টা: কয়েকঘণ্টার রুদ্ধশ্বাস টানাপোড়েন এবং টানটান উত্তেজনার পর বিমান ছিনতাই-কাণ্ডের যবনিকা পতন। অবশেষে আত্মসমর্পণ করল ২ অপহরণকারী। তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে। সব যাত্রীরা মুক্তি পেয়েছেন। জানা গিয়েছে, মল্টায় থাকার অনুমতি দাবি করে অপহরণকারীরা।

শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ (ভারতীয় সময় বিকেল চারটে) ১১৮ জন যাত্রী সহ লিবিয়ার বিমান অপহরণ করে মল্টায় নিয়ে যায় ২ অপহরণকারী। জানা যায়, বিমানে ১১১ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন।  হ্যান্ড গ্রেনেড দিয়ে বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দেয় অপহরণকারীরা।

মল্টার সরকারি সংবাদসংস্থা সূত্রে খবর, শুক্রবার লিবিয়ার আন্তঃদেশীয় সরকারি বিমান সংস্থা আফ্রিকিয়া এয়ারওয়েজের একটি বিমানকে অপহরণ করা হয়।

বিমানটি লিবিয়ার সৈকত নিকটবর্তী শহর সাবা থেকে ত্রিপোলির উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু, মাঝপথে অপহরণ করে বিমানটিকে ৩০০ কিলোমিটার উত্তরে অবস্থিত দ্বীপরাষ্ট্র মল্টায় নিয়ে যায় অপহরণকারীরা।

মল্টার সরকারি চ্যানেল দাবি করে, ২ অপহরণকারীর হাতে হ্যান্ড গ্রেনেড ছিল। তারা তা দিয়ে বিমানকে উড়িয়ে দেওয়ার হুমকিও দেয়।

মল্টার বিমানবন্দরে অপহৃত এয়ারবাস এ৩২০ বিমানটি অবতরণ করায় অপহরণকারীরা। যে কোনও অনভিপ্রেত ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে বিমানবন্দরের টারম্যাক ঘিরে ফেলে বাহিনী। এমনকী, সব বিমানের ওঠানামাও বাতিল করে দেওয়া হয়।

এরমধ্যেই, আটক যাত্রীদের মুক্তির জন্য মল্টার জাতীয় নিরাপত্তা কমিটি অপহরণকারীদের সঙ্গে আলোচনা শুরু করে দেয়।

এরপরই মহিলা ও শিশু সহ ৬৫ জনকে মুক্তি দিতে সম্মত হয় অপহরণকারীরা। তবে, বিমানচালককে মুক্তি দেওয়া হয়নি সেই সময়। আরও এক-ঘণ্টা পরে, সকল যাত্রীদের মুক্তি দেয় অপহরণকারীরা।

জানা গিয়েছে, অপহরণকারীরা মল্টায় থাকার অনুমতি দাবি করে। এই শর্তেই তারা সব যাত্রীকে মুক্তি দেয়। এমনকী, আত্মসমর্পণও করে।

মল্টা সরকার অপহরণকারীদের শর্ত মেনেছে কি না, তা জানা গেলেও, শেষ খবর, অপহরণকারীদের আটক করা হয়েছে।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget