এক্সপ্লোর

পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তান বিরোধী বিক্ষোভ অব্যাহত

মুজফফরাবাদ: পাক অধিকৃত কাশ্মীরজুড়ে পাকিস্তান বিরোধী ব্যাপক বিক্ষোভ রবিবারও অব্যাহত রয়েছে। পাক প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কাশ্মীর কাউন্সিল বিলুপ্তির দাবিতে এই আন্দোলন চলছে। ইউনাইটেড কাশ্মীর পিপলস পার্টি নেতা ইশতিয়াক আহমেদ বলেছেন, এই কাশ্মীর কাউন্সিলের মাধ্যমে পাকিস্তান আমাদের ওপর শাসন চালাচ্ছে। এখানকার জনগন এটাই মনে করেন। কাউন্সিলের হাত থেকে সমস্ত ক্ষমতা হস্তান্তর করে পাক অধিকৃত কাশ্মীরের নির্বাচিত সরকারের পূর্ণ ক্ষমতা দেওয়ার দাবিতে ১৯৭৪-এর পাক অধিকৃত কাশ্মীর সংক্রান্ত অন্তর্বর্তী আইনের সংবিধান সংশোধনীর দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদকারীরা। সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দর খান বলেন, কাশ্মীর পাকিস্তানের প্রদেশে পরিণত হবে না। বরং তাঁর সরকার কাশ্মীর কাউন্সিলের বিলুপ্তি চায়। এরপরই বিক্ষোভ তীব্রতর হয়েছে। উল্লেখ্য, পাক অধিকৃত কাশ্মীরের নিজস্ব নির্বাচিত প্রেসিডেন্ট, প্রধামন্ত্রী, আইনসভা এবং সুপ্রিম কোর্ট রয়েছে। কিন্তু বাজেট, কর সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ক্ষমতা ন্যস্ত কাশ্মীর কাউন্সিলের হাতে। পাক অধিকৃত কাশ্মীরের সুপ্রিম কোর্টের আইনজীবী আদনান সম্প্রতি বলেছিলেন যে, কাশ্মীর কাউন্সিল বিলোপের দাবি রূপায়ণ করা উচিত। সমস্ত ক্ষমতা দেওয়া উচিত এখানকার সরকারকে, যাতে এই অঞ্চলের মানুষ ও সরকারের প্রকৃত ক্ষমতায়ণ নিশ্চিত হয়। পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট থাকলেও তাঁরা মূলত পাক সরকারের হাতের পুতুল হিসেবেই কাজ করেন এবং ইসলামাবাদের কোষাগারে অর্থের যোগান নিশ্চিত করেন বলে অভিযোগ। এই অঞ্চলের মানুষদের মৌলিক অধিকার নেই এবং সেই দাবি তুললে নৃশংসভাবে তা দমন করা হয় বলেও অভিযোগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget