এক্সপ্লোর

কাবুলে ভারতীয় দূতাবাসের কাছে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ৮০, আহত ৩০০-র বেশি

কাবুল: কাবুলে ভারতীয় দূতাবাসের কাছে আত্মঘাতী জঙ্গি হামলা। ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। শেষ খবর মেলা পর্যন্ত বিস্ফোরণে ৮০ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা তিন শতাধিক। তবে দূতাবাসের আধিকারিকরা সুরক্ষিত রয়েছেন বলে টুইটে দাবি করেছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

আফগান অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে জানানো হয়, এদিন সকাল সাড়ে আটটা নাগাদ জনবহুল জানবাক স্কোয়ারে এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরক ভর্তি ট্রাক ঢুকিয়ে দেয়। আশেপাশে থাকা প্রায় ৫০টি গাড়ি ধ্বংস হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের ব্যস্ত সময়ে ওই বিস্ফোরণে স্বাভাবিক জনজীবন একেবারে স্তব্ধ হয়ে পড়ে। সূত্রের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, যে ভারতীয় দূতাবাসের কাচের জানলা, দরজাতেও চিড় ধরে গেছে। শহরের মাঝখান থেকে ধোঁয়া উঠতে দেখা গিয়েছে। তবে বিস্ফোরণের লক্ষ্যে আসলে কে ছিল, সেবিষয়ে এখনও পরিষ্কার নয় প্রশাসন।

যেখানে আজকের বিস্ফোরণটি ঘটেছে সেখান থেকে অল্প দূরত্বেই রাষ্ট্রপতি ভবন এবং বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। বিস্ফোরণস্থল থেকে ১০০ কিমি দূরত্বে যে সমস্ত বাড়িগুলো রয়েছে, সেগুলোর জানলা-দরজা বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। এদিনের বিস্ফোরণে হতাহতের তালিকায় বহু মহিলা ও শিশুও রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী এলাকায় বিস্ফোরণের পরে যানজট সৃষ্টি হয়েছে। এলাকার আশেপাশে বহু আহত মানুষকে ছুটে বেড়াতে দেখা গিয়েছে। এদিনের বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। গত ৩ মে আফগানিস্তানের রাজধানীতে ন্যাটোর একটি কনভয়ে হামলায় ৮ জনের মৃত্যু হয়, আহত হয় ২৮ জন।

সেরা শিরোনাম

Train Accident: একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
India-Bangladesh Relations: ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
Israel Next Prime Minister: ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?
ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?
Poland Shootout: গাড়ির ভিতর থেকে আচমকাই এলোপাথাড়ি গুলি ছুড়ল আততায়ী, বন্দুকবাজের হামলায় মৃত্যু ৬ জনের, আহত ১৫ জন
গাড়ির ভিতর থেকে আচমকাই এলোপাথাড়ি গুলি ছুড়ল আততায়ী, বন্দুকবাজের হামলায় মৃত্যু ৬ জনের, আহত ১৫ জন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget