এক্সপ্লোর

পাকিস্তান জঙ্গিদের নিরাপদ আস্তানা নয়, মার্কিন প্রতিরক্ষা সচিবের কাছে দাবি আব্বাসির

ইসলামাবাদ: সে দেশে থাকা জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের সক্রিয়তার অভাব নিয়ে এর আগে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা।এবার মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসিকে সাফ বললেন যে, সে দেশে ঘাঁটি গেড়ে বসে থাকা জঙ্গিদের মোকাবিলার প্রয়াস চতুর্গুণ বাড়াতে হবে। উল্লেখ্য, কয়েকদিন আগেই মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে গৃহবন্দী দশা থেকে মুক্তি দেওয়া হয়েছে। এর কয়েকদিনের মধ্যেই প্রথমবার পাকিস্তান সফরে আসেন মার্কিন প্রতিরক্ষা সচিব।সন্ত্রাসবাদের বিপদ মোকাবিলার কার্যকরী পন্থাপদ্ধতি খতিয়ে দেখাই ছিল তাঁর এই সফরে লক্ষ্য। ইসলামাবাদে মার্কিন দূতাবাস জানিয়েছে, পাকিস্তানের মাটিতে সক্রিয় জঙ্গিদের দমনের প্রচেষ্টা চতুর্গুণ করতে আব্বাসিকে বলেছেন ম্যাটিস। প্রতিরক্ষা সচিবের সফরের পর পেন্টাগনের প্রধান মুখপাত্র ডানা ডব্লু হোয়াইটও একই কথা জানিয়েছেন। তাঁর সফরে ম্যাটিস পাক প্রতিরক্ষামন্ত্রী খুররম দাস্তিগীর খান, সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ডিরেক্টর-জেনারেল লেফটেনেন্ট জেনারেল নাভিদ মুখতারের সঙ্গেও বৈঠক করেছেন। হোয়াইট জানিয়েছেন, ম্যাটিস সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের আত্মত্যাগকেও স্বীকৃতি দিয়েছেন। এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার লক্ষ্যে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় পাকিস্তান আমেরিকা ও অন্যান্যদের সঙ্গে হাত মিলিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেও জানিয়েছেন ম্যাটিস। অন্যদিকে পাক প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-র পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জোরের সঙ্গে জানিয়েছেন, পাকিস্তানে জঙ্গিদের কোনও নিরাপদ ঘাঁটি নেই এবং যে কোনও ধরনের সন্ত্রাসবাদ নির্মূল করতে কৃতসংকল্প সমগ্র দেশই। পাকিস্তানে জঙ্গিদের অবাধ বিচরণ ও নিরাপদ আস্তানা নিয়ে বরাবরই সরব ভারত। আমেরিকাও এ ব্যাপারে পাকিস্তানের ওপর চাপ বাড়িয়েছে।কিন্তু জঙ্গিদের নিরাপদ ঘাঁটি নিয়ে পাকিস্তান সেই বরাবরের মতো অস্বীকারের পথেই হাঁটল। আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা ফিরে এলে পাকিস্তানই  সবচেয়ে বেশি উপকৃত হবে বলে জানিয়েছেন আব্বাসি। সীমান্ত অঞ্চলে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমেরিকার মতোই পাকিস্তানেরও একই ধরনের স্বার্থ রয়েছে বলে ম্যাটিসের সঙ্গে সহমত পোষণ করেছেন আব্বাসি।

সেরা শিরোনাম

Narendra Modi Australia Visit: স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
E20 Petrol: ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি, ভারতকে জানিয়ে দিল ভুটান, কারণ কী?
ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি, ভারতকে জানিয়ে দিল ভুটান, কারণ কী?
Pakistan News : বিমান হাইজ্যাক করে যাত্রীদের পণবন্দী ! কূটনীতিক শোনেন,
বিমান হাইজ্যাক করে যাত্রীদের পণবন্দী ! কূটনীতিক শোনেন, "ম্যাডাম ঘুমাচ্ছেন, ওঠানো যাবে না"
China On India-Japan: ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের
ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget