এক্সপ্লোর

'বিচ্ছিন্নতাবাদী' দলাই লামার সঙ্গে সাক্ষাত্ 'বিরাট অপরাধ', গোটা বিশ্বকে হুঁশিয়ারি চিনের

বেজিং: দলাই লামা 'বিচ্ছিন্নতাবাদী', তিব্বতকে চিন থেকে আলাদা করতে চান। এভাবেই সওয়াল করে বেজিং শনিবার গোটা দুনিয়াকে হুঁশিয়ারি দিল, কোনও দেশ বা বিদেশি নেতা তাঁর সঙ্গে সাক্ষাত্ করলে বা তাঁকে আতিথেয়তা দিলে তা 'বিরাট অপরাধ' বলে ধরা হবে। চিন বরাবরই আন্তর্জাতিক নেতাদের দলাই লামার সঙ্গে দেখাসাক্ষাত, বৈঠকে আপত্তি করে। চিন এও জানিয়ে দিয়েছে, তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে হলে তিব্বতকে তার অংশ বলেই বাধ্যতামূলক ভাবে মানতে হবে। এবছর অরুণাচল প্রদেশ সহ ভারতের উত্তরপূর্বের নানা জায়গায় সফরে যেতে দলাইকে অনুমতি দেওয়া হলেও প্রবল উষ্মা জানিয়েছিল চিন। এদিন শাসক চিনা কমিউনিস্ট পার্টির একটি শাখার এক্সিকিউটিভ উপমন্ত্রী ঝাং ইজিয়ং বলেন, কোনও দেশ বা গোষ্ঠীর দলাই লামার সঙ্গে সাক্ষাত্ করা আমাদের চোখে চিনা জনগণের আবেগের প্রতি বিরাট অসম্মান, অন্যায়। পার্টি কংগ্রেসের ফাঁকে তিনি জানিয়ে দেন, ৮২ বছরের দলাই লামাকে বিদেশি রাষ্ট্রগুলি ও নেতারা ধর্মীয় নেতা বলে মনে করলেও চিন মানবে না। ইজিয়ং বলেন, আমি স্পষ্ট করে দিতে চাই যে, চতুর্দশ দলাই লামা ধর্মের ছদ্মবেশের আড়ালে আসলে এক রাজনৈতিক ব্যক্তি। ভারতের নাম না করে চিনা নেতাটি বলেন, ১৯৫৯ সালে 'নিজের মাতৃভূমিকে প্রত্যাখ্যান করে' 'অন্য দেশে' পালিয়ে যান দলাই লামা, 'সেখানে তথাকথিত প্রবাসী সরকার গঠন করেন।' আর সেই তথাকথিত সরকারের উদ্দেশ্যই হল তিব্বতকে চিন থেকে বিচ্ছিন্ন করা। দশকের পর দশক সেই রাজনৈতিক লক্ষ্য পূরণে চতুর্দশ দলাই লামার নেতৃত্বে সেই গোষ্ঠী কখনও বিরত হয়নি। কোনও বৈধ সরকারই দলাই লামার গোষ্ঠীকে স্বীকার করেনি বলে দাবি করেন চিনা নেতাটি, পাশাপাশি বলেন, হাতে গোনা কিছু দেশ ও নেতাই তাঁকে আতিথেয়তা দেয়। কোনও কোনও দেশ বলতে পারে, উনি রাজনৈতিক ব্যক্তি নন, ধর্মীয় লোক এবং তাদের প্রতিনিধিরা রাজনীতির কারণে তাঁর সঙ্গে দেখা করেন না। কিন্তু কথাটা সত্যি নয়, ঠিকও নয়, কারণ প্রত্যেক প্রতিনিধিই আসলে রাজনৈতিক ব্যক্তি। সুতরাং আমরা সকলকে সংযত থাকতে বলব। চিনের সঙ্গে বন্ধুত্ব বহাল রাখতে তার সার্বভৌমত্বকে সম্মান জানানোর কথা ভাবতেও বলব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: জাপানে বেআইনি ভাবে মসজিদ নির্মাণ, চরম অস্বস্তিতে পাকিস্তান
জাপানে বেআইনি ভাবে মসজিদ নির্মাণ, চরম অস্বস্তিতে পাকিস্তান
Iran-US Conflict: আকাশে ঝাঁক ঝাঁক ক্ষেপণাস্ত্র-ড্রোন, ঘন ঘন বাজছে সাইরেন, ফের পরস্পরকে আক্রমণ আমেরিকা ও ইরানের
আকাশে ঝাঁক ঝাঁক ক্ষেপণাস্ত্র-ড্রোন, ঘন ঘন বাজছে সাইরেন, ফের পরস্পরকে আক্রমণ আমেরিকা ও ইরানের
US-Israel Relations: মেজাজ হারালেন ডোনাল্ড ট্রাম্প, ‘অকৃতজ্ঞ’ বললেন বেঞ্জামিন নেতানিয়াহুকে, গালিগালাজও করে বসলেন
মেজাজ হারালেন ডোনাল্ড ট্রাম্প, ‘অকৃতজ্ঞ’ বললেন বেঞ্জামিন নেতানিয়াহুকে, গালিগালাজও করে বসলেন
Meteor Explosion: আলোর ঝলকানি, জোর বিস্ফোরণ, দুলে উঠল চারপাশ, আমেরিকায় উল্কা বিস্ফোরণ, তীব্রতা ৩০০ TNT-র সমতুল্য
আলোর ঝলকানি, জোর বিস্ফোরণ, দুলে উঠল চারপাশ, আমেরিকায় উল্কা বিস্ফোরণ, তীব্রতা ৩০০ TNT-র সমতুল্য

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget