এক্সপ্লোর

জাপান পৌঁছলেন মোদী, পরমাণু চুক্তি স্বাক্ষরের আশা

টোকিও: ১২টি দ্বিপাক্ষিক চুক্তি এবং গুরুত্বপূর্ণ অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে জাপান পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেই বৈঠকেই যাবতীয় চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। নয়াদিল্লি থেকে তাইল্যান্ড হয়ে জাপানের রাজধানী টোকিও পৌঁছন প্রধানমন্ত্রী। তিনি তাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবল অদূল্যদেজকে শ্রদ্ধা জানান। জাপান পৌঁছনোর পর ট্যুইট করে মোদী বলেছেন, ‘ভারত ও জাপানের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও উন্নত করার জন্য ফলপ্রসূ আলোচনা হবে বলেই আশা করছি।’     সরকারি সূত্রে খবর, এই বৈঠকে ভারত ও জাপানের প্রধানমন্ত্রী নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা বৃদ্ধি এবং পরিকাঠামোর উন্নতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। দু দিনের এই সফরে জাপানের বণিকসভার প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন মোদী। সম্রাট আকিহিতো এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে মোদীর।   গত বছরের ডিসেম্বরে ভারত সফরে এসেছিলেন জাপানের প্রধানমন্ত্রী। সেই সময় দু দেশের অসামরিক পরমাণু চুক্তির বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু চুক্তি চূড়ান্ত হয়নি। দীর্ঘদিন ধরেই দু দেশের আলোচনা চলছে। কিন্তু ২০১১ সালের ১১ মার্চ ভূমিকম্প ও সুনামির জেরে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়ে তেজস্ক্রিয় জল বাইরে আসার পরিপ্রেক্ষিতে জাপানের রাজনীতিবিদরা পরমাণু চুক্তির বিরোধিতা করছেন। যদিও এবার সেই চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করছে ভারত। আরও পড়ুন, ‘দেশ জুড়ে আর্থিক অরাজকতা চলছে...তিনি চলে গেলেন জাপান’, মোদীকে আক্রমণ মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget