এক্সপ্লোর

শরিফ-জিন্দল বৈঠক ঘিরে চাঞ্চল্য, গোপনে কথা চলছে দুই প্রধানমন্ত্রীর, দাবি পাক চ্যানেলের

ইসলামাবাদ: কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড ঘিরে ভারত, পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক সংঘাতের মধ্যেই শিল্পপতি সজ্জন জিন্দাল কয়েক ঘন্টার জন্য ইসলামাবাদ গিয়ে নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করে এসেছেন বলে খবর ছড়িয়ে পড়ায় তীব্র জল্পনার সৃষ্টি হয়েছে। পাক চ্যানেল দুনিয়া টিভি-র দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনও বিশেষ বার্তা নিয়ে এসেছিলেন তিনি। তাঁর মাধ্যমে গোপনে আলোচনা চালাচ্ছেন দু দেশের প্রধানমন্ত্রীরা। এও শোনা যাচ্ছে, আসন্ন সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন সম্মেলনের অবকাশে মোদী, শরিফের বৈঠক বসানোর তোড়জোড় চলছে। গতকাল তিন সদস্যের এক প্রতিনিধিদল নিয়ে আফগানিস্তান হয়ে ইসলামাবাদ যান জিন্দাল। তাঁকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাক প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা। সরকারি প্রটোকলের আওতায় তাঁকে ৪৫ কিমি দূরে মুরির পাহাড়ে শরিফের ব্যক্তিগত বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে ঘন্টাখানেক শরিফের সঙ্গে কথা বলেন জিন্দাল। এদিকে জিন্দাল-শরিফ বৈঠকের খবর চাউর হতেই পাক পার্লামেন্টে সরব হয় বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। প্রাক্তন পাক ক্রিকেট তারকা ইমরান খানের দল এই বৈঠকে আপত্তি জানিয়ে প্রস্তাব পেশ করেছে পঞ্জাব অ্যাসেম্বলিতে। তাতে বলা হয়েছে, জিন্দল মোদীর কোনও বার্তা নিয়ে এসেছিলেন (সম্ভবত কুলভূষণ যাদবের ব্যাপারে)। পাকিস্তানের জনতার জানা উচিত কেন প্রধানমন্ত্রী এই বৈঠকের কথা চেপে রেখেছেন। ভারত পাকিস্তানকে গোটা দুনিয়ায় একঘরে করতে উঠেপড়ে লেগেছে, তখন কী এই বৈঠকের উদ্দেশ্য? দলের মুখপাত্র ফওয়াদ চৌধুরি বলেছেন, কেন এক ভারতীয় শিল্পপতির সঙ্গে বৈঠকে বসার দরকার হল, দেশবাসীকে জানান প্রধানমন্ত্রী। পিটিআই এও বলেছে, পানামা লিক মামলায় পাক সুপ্রিম কোর্টের রায়ে বিপাকে পড়েছেন শরিফ, তাঁর ইস্তফার দাবি উঠেছে। তাঁকে উদ্ধার করতেই ভারতীয় দলের এই সফর। যদিও শরিফের মেয়ে মরিয়মের দাবি, শ্রী জিন্দল প্রধানমন্ত্রীর পুরানো বন্ধু। ফলে দুজনের বৈঠকে গোপনীয়তার কিছুই নেই। বাড়তি গুরুত্ব দেওয়ারও কিছু হয়নি। ধন্যবাদ। ২০১৫-র ২৫ ডিসেম্বর শরিফের জন্মদিন ও তাঁর নাতনীর বিয়ে উপলক্ষ্যে অপ্রত্যাশিত ভাবে দেশে ফেরার পথে লাহোরে নেমে মোদী যে তাঁর সঙ্গে দেখা করেছিলেন, তার নেপথ্যেও নাকি ছিলেন জিন্দল ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget