এক্সপ্লোর

কাজাকস্তানে শরিফের সঙ্গে শুভেচ্ছা বিনিময় মোদীর

আস্তানা: কাজাকস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শিখর সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দেখা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সম্মেলন উপলক্ষে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁদের দেখা হয়। দুই প্রধানমন্ত্রী পরস্পরের সঙ্গে কথাবার্তা বলেছেন বলেই খবর। শুভেচ্ছা বিনিময় ছাড়াও হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর শরিফের স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নেন মোদী। তিনি পাক প্রধানমন্ত্রীর মা এবং পরিবারের অন্যান্যদেরও কুশল জিজ্ঞাসা করেন বলে জানা গিয়েছে। কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের সাজা নিয়ে আন্তর্জাতিক আদালতে লড়াই, সীমান্তে উত্তেজনা, কাশ্মীরের উত্তেজক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে দু দেশের প্রধানমন্ত্রীর বৈঠক না হলেও, শুভেচ্ছা বিনিময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য আজ কাজাকস্তানের আস্তানায় পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। তিনি কাজাকস্তানের প্রেসিডেন্ট নূরসুলতান নজরবায়েভের সঙ্গে বৈঠক করেন। এই সম্মেলনে যোগ দিতে আসা রাষ্ট্রনায়কদের সম্মানে এক বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন কাজাকস্তানের প্রেসিডেন্ট। সেখানে মোদী, শরিফ ছাড়াও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও হাজির থাকছেন। চিন ও রাশিয়ার প্রেসিডেন্ট মোদীর সঙ্গে শরিফের বৈঠকের উদ্যোগ নিচ্ছেন। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে অবশ্য এই বৈঠকের সম্ভাবনা খারিজ করে দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে বলেছেন, ভারতের অবস্থান বদল হয়নি। দু দেশের পক্ষ থেকেই বৈঠকের অনুরোধ আসেনি। ফলে বৈঠকের সম্ভাবনা নেই। শুক্রবার থেকে শুরু হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলন। ভারত ও পাকিস্তান দু দেশই এই গোষ্ঠীর পূর্ণাঙ্গ সদস্য হবে বলে জানা গিয়েছে। এখন চিন, রাশিয়া, কাজাকস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান ও তাজাকিস্তান সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য। ২০০১ সালে এই গোষ্ঠী তৈরি হয়। এরপর এই প্রথম সদস্য সংখ্যা বাড়ানো হতে চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?

ভিডিও

Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget