এক্সপ্লোর

নিজেকে বিশেষ ভাবতে নারাজ মাদারের আশীর্বাদে সেরে ওঠা ব্রাজিলিয়ান

ভ্যাটিকান সিটি: মাদার টেরেসার আশীর্বাদে অলৌকিকভাবে মস্তিষ্কের সংক্রমণজনিত রোগ থেকে সেরে ওঠা মার্সিলিও হাদ্দাদ অ্যান্ড্রিনো নিজেকে ঈশ্বরের বিশেষ আশীর্বাদধন্য মনে করছেন না। এই ব্রাজিলিয়ানের মতে, তিনি সুস্থভাবে বেঁচে থাকার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। তবে ঈশ্বর তাঁকে আলাদা করে বেছে নেননি। তাঁর এই ঘটনা ঈশ্বরের অপার করুণা এবং ভালবাসার উদাহরণ মাত্র। মাদার টেরেসা সবাইকে সমান চোখে দেখতেন। অন্য কোনও ব্যক্তি তাঁর কৃপা পেতেই পারেন।   অ্যান্ড্রিনোর স্ত্রী ফার্মান্দা ন্যাসিমেন্টো রোখা বলেছেন, ২০০৮ সালের ৫ সেপ্টেম্বর থেকে তাঁরা মাদারের আশীর্বাদ চেয়ে প্রার্থনা শুরু করেন। সে বছরের ডিসেম্বরে চিকিৎসকরা জানান, অস্ত্রোপচারই অ্যান্ড্রিনোকে সুস্থ করে তোলার একমাত্র উপায় হতে পারে। কিন্তু নির্দিষ্ট দিনে অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। কারণ, ওষুধ কাজ করছিল না। ঠিক সেই সময় প্রার্থনায় সাড়া দেন মাদার। চিকিৎসকরা যখন অ্যান্ড্রিনোর ঘরে ফিরে আসেন, তখন তাঁরা দেখেন রোগী সম্পূর্ণ সুস্থ। ৬ মাসের মধ্যেই কাজে যোগ দেন অ্যান্ড্রিনো। এরপর তাঁদের দুটি সন্তানের জন্ম হয়েছে। এ সবই মাদারের অলৌকিক ক্ষমতার ফল বলেই মনে করেন অ্যান্ড্রিনো ও তাঁর স্ত্রী।   গত বছরের ডিসেম্বরে পোপ ফ্রান্সিস ঘোষণা করেন, অ্যান্ড্রিনোর রোগমুক্তির ঘটনা অলৌকিক। চিকিৎসকদের পক্ষে তাঁকে সুস্থ করে তোলা সম্ভব ছিল না। মাদারের অলৌকিক ক্ষমতার বলেই সেরে ওঠেন এই ব্রাজিলিয়ান। সেই কারণেই রবিবার মাদার টেরেসাকে সন্ত উপাধী দেবেন পোপ।   এই অনুষ্ঠান উপলক্ষে ভ্যাটিকান সিটিতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ভ্যাটিকানের মুখপত্র গ্রেগ বারকি জানিয়েছেন, এক লক্ষ টিকিট বিলি করা হয়েছে। তবে মনে করা হচ্ছে, তার চেয়ে অনেক বেশি দর্শক হাজির থাকবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News: বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
Donald Trump : 'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
Sam Neill Passes Away : প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget