এক্সপ্লোর

২ বছরের ছেলেকে দেওয়ালে বেঁধে রেখে সোশ্যাল মিডিয়ায় ভিডিও, গ্রেফতার মা

নিউইয়র্ক: ২ বছরের শিশুপুত্রকে দেওয়ালে বেঁধে রেখে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য গ্রেফতার হলেন মা।

খবরে প্রকাশ, মার্কিন যুক্তরাষ্ট্রের ওহায়ো নিবাসী শায়লা রুডল্ফের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের দুবছরের ছেলেকে হাত-পা টেপ দিয়ে বেঁধে দেওয়ালে আটকে রেখেছেন। এখানেই শেষ নয়। ওই দৃশ্যকে ভিডিও করে, তা সোশ্যাল মিডিয়ায় লাইভ-স্ট্রিম করেন ১৮ বছরের যুবতী।

ভিডিও প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে পুলিশ। গোয়েন্দারা ২০ মিনিটের ওই ভিডিও ফুটেজ খতিয়ে দেখেন। সেখানে দেখা যায়, শিশুটি কাঁদছে। এরপরই শায়লা তাকে দেওয়ালে টেপ দিয়ে বেঁধে রাখছেন। শিশুর হাত-পা এমনকী মুখও টেপ দিয়ে বাঁধা।

এরপর, সেই দৃশ্য দেখিয়ে শায়লা ‘দর্শকদের’ বোঝাচ্ছেন, তাঁর ছেলে কতটা অবাধ্য! তাঁর আরও দাবি, সন্তানদের না মেরে এভাবে হাত-পা দেওয়ালের সঙ্গে বেঁধেও তাদের শাস্তি দেওয়া যায়।

এই ভিডিও পোস্ট হওয়ার পর গত ৫ তারিখ, শিশু কল্যাণ দফতরের তরফে শায়লার সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের সামনে ওই মহিলা দাবি করেন, পুরোটাই নাকি মজা করা হয়েছিল।

এরপর আরও একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে আবার দেখা যায়, শিশুকে তিনি ঘরের কোনায় দাঁড় করিয়ে রেখেছেন। এমনকী, তাঁকে বলতেও শোনা যায়, প্রয়োজনে ছেলেকে উল্টোভাবে ঝুলিয়েও রাখতে পারেন।

গত ১৯ তারিখ, শায়লাকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

সেরা শিরোনাম

Narendra Modi Australia Visit: স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
E20 Petrol: ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি, ভারতকে জানিয়ে দিল ভুটান, কারণ কী?
ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি, ভারতকে জানিয়ে দিল ভুটান, কারণ কী?
Pakistan News : বিমান হাইজ্যাক করে যাত্রীদের পণবন্দী ! কূটনীতিক শোনেন,
বিমান হাইজ্যাক করে যাত্রীদের পণবন্দী ! কূটনীতিক শোনেন, "ম্যাডাম ঘুমাচ্ছেন, ওঠানো যাবে না"
China On India-Japan: ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের
ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের

ভিডিও

Arup Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের পুলিশি তলব
SSC News: লক্ষ্য দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগ, নতুন SSC চেয়ারম্যান IAS দুষ্মন্ত নারিয়ালা
Khardah News: এক গাড়িচালকের এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ করার অভিযোগ
Debraj Chakraborty News | কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? | ABP ANANDA LIVE
TMC News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Gulshan Colony: মিনি ফিরোজ, গুলশন কলোনির ত্রাস ফের পুলিশের জালে, কোথা থেকে পাকড়াও? এবার কী অভিযোগ
মিনি ফিরোজ, গুলশন কলোনির ত্রাস ফের পুলিশের জালে, কোথা থেকে পাকড়াও? এবার কী অভিযোগ
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Amit Shah: ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে যোগ দেবেন একাধিক কর্মসূচিতে
ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে যোগ দেবেন একাধিক কর্মসূচিতে
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Embed widget