এক্সপ্লোর

ভারত-চিন সুসম্পর্কের আট টোটকা রাষ্ট্রপতির

বেজিং: রাজনৈতিক দূরদর্শিতা ও সভ্যতার মাধ্যমে প্রাপ্ত জ্ঞানের হাত ধরেই ভারত-চিনের মধ্যে চলতি সমস্যার সুষ্ঠ সমাধান খোঁজা উচিত বলেই মনে করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। উভয় দেশের সুসম্পর্কের লক্ষ্যে আট টোটকাও বাতলান তিনি। বর্তমানে চিন-সফরে রয়েছেন প্রণববাবু। এদিন ঐতিহ্যবাহী পিকিং বিশ্ববিদ্যালয়ে ভারত-চিন সম্পর্ক নিয়ে একটি সম্মেলনে বক্তব্য পেশ করতে গিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যতের আট স্তম্ভ নিয়ে আলোচনা করেন তিনি। প্রণববাবু জানান, চিনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে ভারতের সবপক্ষই (সরকার ও বিরোধী) অঙ্গীকারবদ্ধ। তাঁর মতে, দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ উন্নয়নমূলক সহযোগিতার জন্য উভয় দেশের রাজনৈতিক সমঝোতা হওয়াটা জরুরি। তিনি বলেন, ভারত ও চিনের মধ্যে সম্পর্কের উন্নতির জন্য আগে রাজনৈতিক যোগাযোগ বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে সবপক্ষই বেজিংয়ের সঙ্গে সুসম্পর্ক চায়। এর জন্য সংশ্লিষ্ট নেতৃত্ব নিজেদের মধ্যে আলোচনাও করে থাকেন। রাষ্ট্রপতি মনে করেন, বর্তমানে দুই দেশই নিজেদের অভিন্ন ইস্যুগুলিকে আরও প্রশস্ত করেছে। একইসঙ্গে, নিজেদের ভেদাভেদকে নিয়ন্ত্রণ করতেও শিখেছে। তবে, এখনও সীমান্ত সমস্যার মতো কিছু জটিলতা রয়েই গিয়েছে। সেগুলিকে সর্বতোভাবে সমাধান করতে হবে। প্রসঙ্গত, ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগাভাগি করছে ভারত ও চিন। বেজিংয়ের মতে, বিতর্ক রয়েছে শুধুমাত্র ২ হাজার কিলোমিটার সীমান্তে। বেজিংয়ের দাবি, অরুণাচল প্রদেশ দক্ষিণ তিব্বতের অংশ। নয়াদিল্লির পাল্টা দাবি, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। ১৯৬২ সালের যুদ্ধে আকসাই চিনের অংশটি চিন দখল করেছে। রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম সরকারি চিন-সফরে গিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, প্রতিবেশীদের সঙ্গে সময়ে সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে সমস্যা থাকতেই পারে। তবে, রাজনৈতিক দূরদর্শিতা ও সভ্যতার মাধ্যমে প্রাপ্ত জ্ঞানের হাত ধরেই সেই সমস্যার সুষ্ঠ সমাধান খোঁজা উচিত বলেই আমি মনে করি। তিনি যোগ করেন, উভয় পক্ষকেই এটা মাথায় রাখতে হবে যে, সমাধান খোঁজার কাজ যেন তারা পরবর্তী প্রজন্মের জন্য ফেলে না রাখে। ভারত-চিন সম্পর্কের ভবিষ্যতের আটটি স্তম্ভকে এদিন চিহ্নিত করেন প্রণববাবু। এর আওতায় রয়েছে— ক্রীড়া ও উৎসবের মাধ্যমে দুই দেশের যুবসমাজের যোগাযোগ বৃদ্ধি, ডিজিটাল প্রযুক্তি, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটন - বিশেষকরে মানস সরোবর ও বৌদ্ধ তীর্থক্ষেত্রে ভ্রমণ। পাশাপাশি, রাষ্ট্রপতির আট স্তম্ভের তালিকায় রয়েছে নাগরিক সমাজের যৌথ উদ্যোগ ও বিশ্বমঞ্চে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা, বাণিজ্য বৃদ্ধি এবং সামরিক ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সমঝোতাও।  

সেরা শিরোনাম

Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Another Pandemic Prediction: ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget