এক্সপ্লোর

লস্কর, জামাত উদ দাওয়া দেশপ্রেমী, জোট গড়তে তৈরি, বললেন মুশারফ

করাচি: জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবা ও জামাত-উদ-দাওয়াকে দেশপ্রেমী বলে দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। তিনি জানিয়েছেন, পাকিস্তানের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে এই দু’টি সংগঠনের সঙ্গে জোট গড়ার জন্য তৈরি আছেন। ৭৪ বছর বয়সি পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান মুশারফ এখন দুবাইয়ে আছেন। গত মাসেই তিনি ২৬/১১ হামলায় প্রধান অভিযুক্ত হাফিজ সইদের প্রশংসা করেছিলেন। এবার মুশারফকে উদ্ধৃত করে পাকিস্তানের একটি সংবাদমাধ্যম বলেছে, ‘ওরা (লস্কর, জামাত) দেশপ্রেমী। ওরা পাকিস্তানের জন্য কাশ্মীরে নিজেদের জীবন বলি দিয়েছে। এই দু’টি গোষ্ঠীর পিছনে বহু মানুষের সমর্থন আছে। ওদের সঙ্গে অনেক ভাল মানুষও আছেন। তাই ওরা রাজনৈতিক দল গঠন করলে কারও আপত্তি থাকার কথা নয়।’ ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে জঙ্গি হামলার পরেই নিষিদ্ধ হয় লস্কর। ২০১৪ সালের জুনে জামাতকে বিদেশি জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু তারপরেও সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এই দুই সংগঠন। জামাত প্রধান হাফিজ গত মাসেই বলেছেন, মিলি মুসলিম লিগ নামের আড়ালে জামাত ২০১৮ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে লড়াই করবে। মুশারফও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৈরি হচ্ছেন। তিনি বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন। তবে অনেক দলই মুশারফের প্রস্তাবিত পাকিস্তান আওয়ামি ইত্তেহাদ জোটে যোগ দিতে নারাজ। এই পরিস্থিতিতে নিজে থেকেই লস্কর ও জামাতের সঙ্গে জোট গড়ার ইচ্ছাপ্রকাশ করলেন মুশারফ।

সেরা শিরোনাম

Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
France Unrest : প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডার্ম মোতায়েন, লক্ষাধিক জমায়েতের আশঙ্কায় চরম তৎপরতা ফ্রান্সে ; বন্ধ বহু প্রতিষ্ঠান
প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডার্ম মোতায়েন, লক্ষাধিক জমায়েতের আশঙ্কায় চরম তৎপরতা ফ্রান্সে ; বন্ধ বহু প্রতিষ্ঠান
US UFO Files: রাতের আকাশে রহস্যময় যান, দেখাল আমেরিকার UFO ফাইলস
রাতের আকাশে রহস্যময় যান, দেখাল আমেরিকার UFO ফাইলস
Arcelor Mittal: মিত্তলদেরে হাত থেকে স্টিল ব্যবসা নিয়ে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা সরকার, এই পরিস্থিতি তৈরি হল কেন?
মিত্তলদেরে হাত থেকে স্টিল ব্যবসা নিয়ে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা সরকার, এই পরিস্থিতি তৈরি হল কেন?

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Embed widget