এক্সপ্লোর

শরীরে ‘ঘাম’, মুখে ‘আল্লাহ’, মার্কিন বিমান থেকে নামিয়ে দেওয়া হল মুসলিম দম্পতিকে

শিকাগো: শরীর ‘ঘামে’ ভিজে, মুখে ‘আল্লাহ’ নাম। এই অবস্থায় অবিরাম চলছে ‘টেক্টিং’। তাই সন্দেহের বশে এক পাক-মার্কিন দম্পতিকে বিমান থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল এক মার্কিন বিমান সংস্থার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের রাজধানীতে। সংবাদসংস্থা সূত্রে খবর, প্যারিস থেকে সিনসিনাটির উদ্দেশে রওনা দেওয়ার জন্য মার্কিন ডেল্টা এয়ারলাইন্সের বিমান ধরেন নাজিয়া ও ফয়জল আলি। নাজিয়ার অভিযোগ, বিমান ছাড়ার আগে পরনের স্নিকার্স খুলে তিনি নিজের অভিভাবকদের একটি মোবাইল-বার্তা সবে পাঠানো শেষ করে কানে হেডফোন গুঁজেছিলেন। মহিলার দাবি, এমন সময় বিমানের এক মহিলা ক্রু সদস্য তাঁদের কাছে এসে বিমান থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন। এর সঙ্গে সঙ্গেই বিমানের এক গ্রাউন্ড স্টাফ তাঁদের এসে জানান, তাঁরা এই বিমানে যেতে পারবেন না। তাঁরা যেন অবিলম্বে বিমান থেকে নেমে যান। দম্পতিকে নামিয়েই তবে বিমানটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। অন্যদিকে, ডেল্টার তরফে জানানো হয়েছে, ওই মহিলা ক্র্যু সদস্য বিমানচালকের কাছে গিয়ে এই দম্পতির বিষয়ে অভিযোগ করেন। এরপরই চালক এটিসি-কে বিষয়টি জানান। যারপরই গ্রাউন্ড স্টাফ নিরাপত্তার কারণে চলে আসেন। বিমান সংস্থার দাবি, ওই ক্র্যু সদস্য জানিয়েছেন, মুসলিম মহিলা যাত্রী মাথায় স্কার্ফ পরে ফোন করছিলেন। অন্যদিকে, পাশে বসা ব্যক্তিটি ভীষণ ঘামছিলেন। তিনি আরও দাবি করেন, সামনে আসার পর, ফয়জাল নিজের ফোনটি লুকানোর চেষ্টাও করেন। এমনকী, তিনি ওই দম্পতিকে আল্লাহ বলে ডাকতেও শুনেছেন। এই অভিযোগ শুনে নাজিয়ার পাল্টা দাবি, ডেল্টা এয়ারলাইন্স ‘ইসলাম-ভীতি’-তে আক্রান্ত। তিনি আরও জানান, বিমানের মধ্যে প্রায় ৪৫ মিনিট বসেছিলেন তাঁরা। ফলে, ঘাম হওয়াটাই স্বাভাবিক। তিনি আরও জানান, ন’ঘণ্টার ফ্লাইটে স্নিকার্স খোলা যেতেই পারে। নাজিয়ার দাবি, বিমানবন্দরেই তাঁদের প্যারিস সফর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে কোনও সন্দেহজনক তথ্য উঠে না আসায় তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে দাবি নাজিয়ার। পরে, অন্য বিমানে করে সিনসিনাটি ফেরেন এই মুসলিম দম্পতি। এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে বিমান সংস্থার বিরুদ্ধে মার্কিন পরিবহণ দফতরে অভিযোগ দায়ের করেছে এক মার্কিন মুসলিম সংগঠন। এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে তদন্তের আশ্বাস দিয়েছে বিমান সংস্থা। পাশাপাশি, তারা ওই দম্পতির বিমান ভাড়া ফিরিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে।

সেরা শিরোনাম

Air India News: উড়তে উড়তে হঠাৎ পাকিস্তানে ঢুকে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, লাহৌর থেকে এল সতর্কবার্তা, তার পর…
উড়তে উড়তে হঠাৎ পাকিস্তানে ঢুকে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, লাহৌর থেকে এল সতর্কবার্তা, তার পর…
India-Iran Relations: আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
China-Bangladesh Relations: চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
Donald Trump on India: ‘একটি টাকাও খরচ করবে না ভারত’, ওভাল অফিসে বসে বলেছিলেন ট্রাম্প, কিন্তু কেন?
‘একটি টাকাও খরচ করবে না ভারত’, ওভাল অফিসে বসে বলেছিলেন ট্রাম্প, কিন্তু কেন?

ভিডিও

Taratala Incident : যে জমিতে গোডাউনের শেড ভেঙে পড়েছে, সেই জমি লিজ নিয়েছিল বেহেরা ব্রাদার্স, যা বললেন মুখ্যমন্ত্রী...
Taratala Incident : তারাতলায় কীভাবে ঘটল এতবড় গোডাউন-দুর্ঘটনা? গাফিলতির দায় কার ?
Taratala News: তারাতলার বিপর্যয়স্থলে চিহ্নিত ৩টি পয়েন্ট, টানেল করে চালানো হচ্ছে উদ্ধারকাজ
Taratala News:
Taratala News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
India-Iran Relations: আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
Taratala Godown Collapse : আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
Crime News: মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক
মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক
ICC Ranking: ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট
ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট
Shoaib Akhtar: শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
China-Bangladesh Relations: চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
Kolkata Underconstruction Buildings: কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
Embed widget