এক্সপ্লোর

এক বছরে রাখাইনে রোহিঙ্গা মুসলিম জঙ্গি হামলায় নিহত অন্তত ১৬৩ জন, জানাল মায়ানমার সরকার

ইয়াঙ্গন: হিন্দুদের গণকবরের হদিশ মেলার পর মায়ানমার সরকার জানাল, গত এক বছরে অশান্ত রাখাইন প্রদেশে অন্তত ১৬৩ জন রোহিঙ্গা মুসলিম সন্ত্রাসবাদীদের হামলায় নিহত হয়েছেন, নিখোঁজ ৯১ জন। মায়ানমার সেনার অভিযানে দলে দলে রোহিঙ্গাদের পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার মধ্যেই সম্প্রতি তিনটি কবরের খোঁজ পাওয়া যায় রাখাইন প্রদেশে। মায়ানমার সরকারের দাবি, রোহিঙ্গা মুসলিম সন্ত্রাসবাদীদের নৃশংস হামলায় নিহত অন্তত ৪৫ জন হিন্দুর লাশ রয়েছে গণকবরগুলোয়। রবিবার ২৮টি মৃতদেহ উদ্ধার হয় দুটি কবর থেকে, সোমবার তৃতীয় কবর থেকে বেরোয় আরও ১৭টি মৃতদেহ। এবার মায়ানমার সরকারের তথ্য সংক্রান্ত কমিটি নিজেদের ফেসবুক পেজে বিবৃতি দিয়ে জানাল, ২০১৬-র অক্টোবর থেকে এ বছরের আগস্ট পর্যন্ত অন্তত ৭৯ জন রোহিঙ্গা জঙ্গিদের হামলায় নিহত হয়েছেন, নিখোঁজ সরকারি আমলা, নিরাপত্তা জওয়ান, স্থানীয় প্রশাসনিক লোকজন মিলিয়ে ৩৭ জন। ২৫ আগস্ট আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি নামে সন্ত্রাসবাদী গোষ্ঠীটি অন্তত ৩০টি থানায় হামলা চালায়। অন্তত ৮৪ জন প্রাণ হারিয়েছেন, খোঁজ নেই আরও ৫৪ জনের। প্রায় ৪০০ সন্দেহভাজন সন্ত্রাসবাদী খতম হয়েছে বলেও আগে জানিয়েছিল মায়ানমার সরকার। রাখাইনের স্থানীয় প্রশাসনিক কর্তারা জানান, পুলিশ ফাঁড়িতে রোহিঙ্গা সন্ত্রাসবাদী হামলার পর থেকে খোঁজ মিলছিল না প্রায় ১০০ জনের। যে ৪৫ জনের মৃতদেহ কবর থেকে বেরিয়েছে, তারা সম্ভবত ওই নিখোঁজ লোকজনের। মওঙ্গদওতে সীমান্তরক্ষী পুলিশ বাহিনীর সদর দপ্তরে মেজর জায়ার নেইন বলেন, আমরা ওই এলাকায় আরও গণকবরের অনুসন্ধান চালাচ্ছি এখনও। কেন সন্ত্রাসবাদীরা এত অসংখ্য লোককে মারল, সঠিক বলতে পারব না। হিন্দু গ্রামটি অনেকটা উত্তরে, ওখানকার যোগাযোগ ব্যবস্থাও তেমন ভাল নয়, তাই নিরাপত্তাবাহিনী দ্রুত সেখানে পৌঁছতে পারেনি। যদিও সরকারি দাবির সত্যতা নিরপেক্ষ ভাবে খতিয়ে দেখা সম্ভব হয়নি।

সেরা শিরোনাম

US News : হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Flydubai Flight in Hailstorm: শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget