এক্সপ্লোর

বিল পেশ পাক সংসদে, দলের নেতৃত্বে ফিরতে পারেন নওয়াজ শরিফ

ইসলামাবাদ: দলের নেতৃত্ব ফিরে পেতে পারেন পাকিস্তানের বরখাস্ত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। কারণ, পাকিস্তানে প্রস্তাবিত নতুন আইন অনুযায়ী কোনও নেতা—যাঁর বিধায়ক বা সাংসদ পদ বাতিল হয়েছে, তিনি দলকে নেতৃত্ব দিতে পারবেন।

পানামা পেপার কেলেঙ্কারি মামলায়, গত ২৮ জুলাই দেশের সুপ্রিম কোর্টের নির্দেশে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারান ৬৭ বছরের শরিফ। এরপরই তাঁকে, নিজের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে হয়।

এরপরই, পাক সংসদের উচ্চকক্ষ সেনেটে গত ২২ সেপ্টেম্বর ইলেক্টরাল রিফর্মস বিল, ২০১৭ পাস করানো হয়। সেখানে বলা হয়েছে, সরকারি আধিকারিক ছাড়া যে কোনও ব্যক্তি দলের যে কোনও পদ রাখতে পারবেন।

এর আগে, নিয়ম ছিল, সাংসদই কোনও রাজনৈতিক দলকে নেতৃত্ব দিতে পারবেন। নতুন বিলে সেই শর্ত বিলুপ্ত করা হয়েছে। পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুসাহিদুল্লা জানান সোমবার এই বিলটি নিম্নকক্ষে পেশ করা হবে। কক্ষে পিএমএল-এন সংখ্যাগরিষ্ঠ হওয়ায় অতি সহজেই তা পাস হবে বলেই আশা তাঁর।

তিনি যোগ করেন, একবার উভয় কক্ষে পাস হয়ে গেল, বিলটি অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। পাশাপাশি, দলের সংবিধানেও আনা হচ্ছে বদল। এরজন্য আগামী ২ তারিখ পিএমএল-এন তাদের সাধারণ পরিষদের বৈঠক ডেকেছে।

তার আগে দলের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির বৈঠক বসবে। এরপর, আগামী ৩ তারিখ ওয়ার্কিং কমিটি ও জেনারেল কাউন্সিল দলের নতুন সভাপতি নির্বাচন করবে। মুসাহিদুল্লার আশা, এই প্রক্রিয়া সম্পন্ন হলে দলের নেতৃত্বে নওয়াজ শরিফের ফিরে আসার রাস্তা প্রশস্ত হবে।

এর ফলে, দেশের শাসনভার ফিরে না পেলেও, দলের নেতৃত্ব ফিরে পাবেন শরিফ। তবে, বাধা আছে। দলের সভাপতির পদে শরিফের পুনরুত্থান আটকাতে আইন পরিবর্তনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বিরোধীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News: ‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget