এক্সপ্লোর

Rishi Sunak: চার্লস-সাক্ষাৎ সেরেই শক্ত হাতে রাশ ধরলেন ঋষি, পদত্যাগের নির্দেশ একাধিক মন্ত্রী-আমলাকে

Britain Prime Minister: সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ঋষি। এর পর মঙ্গলবার বাকিংহাম প্যালেসে ডাক পড়ে তাঁর।

লন্ডন: প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী (Britain Prime Minister) হয়ে নজির গড়েছেন আগেই। সেই রেশ বজায় রেখেই এ বার শক্ত হাতে প্রশাসনের দায়িত্ব হাতে নিলেন ব্রিটেনের নব নিযুক্ত প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ৪৫ দিনের সরকারে যাঁরা মন্ত্রী-আমলা ছিলেন, তাঁদের মধ্যে একঝাঁক লোকজনের কাছ থেকে তিনি পদত্যাগপত্র চাইলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে এমনই খবর সামনে এল। 

ব্রিটেনের প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন ঋষি সুনক

সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ঋষি। এর পর মঙ্গলবার বাকিংহাম প্যালেসে ডাক পড়ে তাঁর। রাজা চার্লস তাঁর সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন এবং  দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে নিযুক্ত করেন। রাজা চার্লসের সঙ্গে সেই সাক্ষাতের এক ঘণ্টার মধ্যেই আগের স্বল্পমেয়াদি সরকারের একঝাঁক মন্ত্রী-আমলাকে ঋষি পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।। 

ব্রিটেনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত যাদের কাছ থেকে পদত্যাগ চাওয়া হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম হলেন, বিচারবিভাগীয় সচিব ব্র্যান্ডব লুইস, বাণিজ্য সচিব জেকব রিজ-মোগ, এবং উন্নয়ন মন্ত্রী ভিকি ফোর্ড। তবে লিজ সরকারের অর্থমন্ত্রী জেরেমি হান্টকে ঋষি বহাল রাখবেন বলে সূত্রের খবর। কারণ ঋষিকে প্রধানমন্ত্রীর করায় রবিবারই প্রকাশ্যে সওয়াল করেছিলেন জেরেমি। 

আরও পড়ুন: Rishi Sunak New UK PM: ঔপনিবেশিক ইতিহাসের ক্ষতে প্রলেপ! ঋষি সুনকের হাতে ব্রিটেনের শাসনভার, পৌরহিত্যে রাজা চার্লস

এ দিকে, রাজা চার্লসের সঙ্গে দেখা করে বেরিয়ে মঙ্গলবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বার ব্রিটেনবাসীর উদ্দেশে ভাষণ দেন ঋষি। তাতে দ্রুত অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার প্রতিশ্রুতি দেন তিনি। পূর্বতন প্রধানমন্ত্রীদের ব্যর্থতা কাটিয়ে, ঢিলেমি সরিয়ে, সরকারি রীতিনীতিতে প্রতিযোগিতার পরিবেশ ফিরিয়ে আনবেন বলে জানান। 

শুধু তাই নয়, ন্যাশনাল হেল্থকেয়ার সিস্টেম-এর আওতায় ব্রিটেনের স্বাস্থঅয় পরিষেবার পরিকাঠামোকে আরও মজবুত করে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন ঋষি। দেশে উন্নততর স্কুল, নিরাপদ রাস্তা, অত্যাধুনিক সামরিক বাহিনী এবং কর্মসংস্থানের ব্য়বস্থাও করবেন বলে জানিয়েছন। ঋষির সাফ কথা, "সব স্তরে সকলের অন্তর্ভুক্তি, পেশাদারিত্ব এবং দায়িত্ববোধের উপর জোর দেওয়া হবে।"

ব্রিটেনের অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় আনার প্রতিশ্রুতি ঋষির

ব্রিটেনের ইতিহাসে বিগত ২০০ বছরে ঋষিই দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। এই প্রথম ভারতীয় বংশোদ্ভূত কেউ সে দেশের প্রধানমন্ত্রী হলেন যেমন, তেমনই হিন্দু ধর্মাবলম্বী প্রথম প্রধানমন্ত্রীও ঋষি। ঋষির হাত ধরে এই নিয়ে চলতি বছরেই তৃতীয় প্রধানমন্ত্রী পেল ব্রিটেন। মাত্র ৪৯ দিনের মাথায় পদত্যাগ করেন লিজ ট্রাস। তার পরই ঋষি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget