এক্সপ্লোর

ঢাকায় ফের জঙ্গি হামলার চেষ্টা ব্যর্থ করল পুলিশ, সংঘর্ষে খতম ৯ জঙ্গি, গ্রেফতার ২

ঢাকা: ঢাকার কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে ৯ মুসলিম জঙ্গিকে গুলি করে মারল বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টা ৫১ মিনিটে কল্যাণপুরের জাহাজবাড়ি বিল্ডিংয়ে অভিযান চালায় পুলিশের বিশেষ দল। এই জঙ্গিরা জামাতুল মুজাহিদিন বাংলাদেশের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ বাড়িটি ঘিরে ফেলতেই ওই জঙ্গিরা পুলিশের ওপর হামলা চালাতে শুরু করে বলে খবর। আইএস জঙ্গিদের ধাঁচে এরাও কালো পোশাক পরেছিল, মাথায় ছিল পাগড়ি। গুলি চালাতে চালাতে চিৎকার করছিল ‘আল্লা হু আকবর’। ৯জনকে খতম করার পাশাপাশি ২ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ, এদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে জানিয়েছে, সে জীবননগরের বোগরা এলাকার বাসিন্দা, নাম হাসান। আগে রান্নার কাজ করত, আইএসের আদর্শে অনুপ্রাণিত হয়ে গত বছর নাম লেখায় জঙ্গিগোষ্ঠীতে। গুলশনের মত বড় মাপের জঙ্গি হানার উদ্দেশে এই জঙ্গিরা এখানে জড়ো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তারা জানায়, যে ফ্ল্যাটে জঙ্গিরা ছিল, তাতে ৭টি ঘর রয়েছে। ৭ জঙ্গির দেহ মেলে করিডোরে, ২জনকে বেডরুমে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃতদের কাছ থেকে প্রচুর বুলেটের খোল, ছুরি, গ্রেনেডের মত ৬টি অস্ত্র ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে বেশ কয়েকটা কালো পাঞ্জাবিও। পুলিশের নির্দেশে এখানকার সব স্কুল এদিনের মত বন্ধ রাখা হয়েছে। ঢাকায় সাম্প্রতিককালে সংখ্যালঘু ও ধর্মনিরপেক্ষ, মুক্তমনাদের ওপর যত হামলা হয়েছে, তার প্রায় সবকটির দায় নিয়েছে আইএস। যদিও বাংলাদেশে আইএসের উপস্থিতির কথা কখনও স্বীকার করেনি শেখ হাসিনা সরকার। তাদের দাবি, এই সবই দেশের মাটিতে বেড়ে ওঠা জঙ্গিদের কীর্তি। এ মাসের একেবারে শুরুতে ঢাকার গুলশনের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ২২জনকে নৃশংসভাবে খুন করে ৬ জঙ্গি। পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫ জঙ্গির মৃত্যু হয়, মারা যান ২ পুলিশকর্মী।      

সেরা শিরোনাম

Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget