এক্সপ্লোর

যে কোনও মুহূর্তে বাধতে পারে পরমাণু যুদ্ধ, বলছে উত্তর কোরিয়া

রাষ্ট্রসঙ্ঘ: কোরীয় উপদ্বীপের পরিস্থিতি এই মুহূর্তে চরম সীমায় পৌঁছেছে, যে কোনও মুহূর্তে বেধে যেতে পারে পরমাণু যুদ্ধ। গতকাল রাষ্ট্রসঙ্ঘে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার উপ রাষ্ট্রদূত কিম ইন রিয়ং। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনের নিরস্ত্রীকরণ কমিটিকে কিম বলেছেন, উত্তর কোরিয়া বিশ্বের একমাত্র দেশ যাদের সেই ৭০-এর দশক থেকে সারাক্ষণ সরাসরি পরমাণু হামলার হুমকি দিয়ে চলেছে আমেরিকা। তাই তাদেরও আত্মরক্ষার্থে পরমাণু অস্ত্র তৈরির অধিকার রয়েছে। তাঁর অভিযোগ, উত্তর কোরিয়ার শাসককে ক্ষমতাচ্যুত করতে সারাক্ষণ গোপনে ছক কষে চলেছে আমেরিকা। তারা প্রতি বছর পরমাণু অস্ত্রশস্ত্র সহযোগে সামরিক মহড়া করে। কিন্তু এই ছক আরও বিপজ্জনক। তাই বাধ্য হয়ে উত্তর কোরিয়াও গুছিয়ে নিয়েছে নিজেদের অস্ত্রভাণ্ডার। তাদের রয়েছে পরমাণু বোমা, হাইড্রোজেন বোমা, নানা পাল্লার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। কিমের হুঁশিয়ারি, গোটা আমেরিকা ভূখণ্ড তাঁদের অস্ত্রের আওতায় পড়ে, যদি তারা উত্তর কোরিয়ার জমির ১ ইঞ্চিও দখলের চেষ্টা করে, তবে বিশ্বের যে কোনও এলাকায় গিয়ে তাদের শাস্তি দেওয়া হবে। আমেরিকা অবশ্য দাবি করেছে, কোরীয় উপদ্বীপে শান্তিরক্ষার আপ্রাণ চেষ্টা করছে তারা। তাদের কথায়, প্রথম বোমা না পড়া পর্যন্ত কূটনৈতিকভাবে উত্তর কোরিয়া সমস্যা সমাধানের চেষ্টা হবে। রুশ প্রেসি়ডেন্ট ভ্লাদিমির পুতিন গতকালই জানিয়েছেন, তাঁর দেশ রাষ্ট্রসঙ্ঘের নিষেধাজ্ঞা মেনে উত্তর কোরিয়ার সঙ্গে আর্থিক, বৈজ্ঞানিক ও অন্যান্য সম্পর্কে কাটছাঁট করছে। পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র নির্মাণের জন্য ইউরোপীয় ইউনিয়নও নতুন করে পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে। পিয়ংইয়ং পরিষ্কার করে দিয়েছে, আন্তর্জাতিক দুনিয়া যতই চাপ দিক, পরমাণু নিরস্ত্রীকরণের পথে তারা হাঁটবে না। উত্তর কোরিয়া গোটা দুনিয়া থেকে পরমাণু অস্ত্র সম্পূর্ণ নির্মূলকরণের পক্ষে। কিন্তু যতক্ষণ না আমেরিকা সেই পথে হাঁটছে ও উত্তর কোরিয়াকে হুমকি দেওয়া আর ব্ল্যাকমেল করা বন্ধ করছে, ততক্ষণ তাদের পক্ষেও পরমাণু নিরস্ত্রীকরণ মেনে নেওয়া সম্ভব নয়। বলেছে পিয়ং ইয়ং।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget