এক্সপ্লোর

এনএসজি সদস্যপদ 'উপহার' চাইছি না, চিনকে পাল্টা ভারত

নয়াদিল্লি: চিনকে পাল্টা ভারতের। ভারতকে এলিট নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের (এনএসজি) সদস্য করার প্রয়াসের ব্যাপারে চিন মূল স্রোতের উল্টোদিকে হাঁটছে বলে বিদায়ী ওবামা প্রশাসনের শীর্ষ প্রতিনিধির মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়ে বেজিং বলেছিল, ওয়াশিংটন যেন এটা মনে না করে যে, এনএসজি সদস্যপদটা 'বিদায়ী গিফট বা উপঢৌকন' যা সদস্য দেশগুলি কাউকে দিতে পারে। এলিট এনএসজি-তে দীর্ঘদিন ধরেই ভারতের ঢোকার দাবিতে বাগড়া দিচ্ছে চিন। ভারত পরমাণু প্রসার রোধ চুক্তিতে (এনপিটি) সই করেনি, এই যুক্তি খাড়া করে ভারতের দাবির বিরোধিতা করছে তারা, যদিও ওই আন্তর্জাতিক গোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ সদস্য দেশই এই ইস্যুতে ভারতের পাশে। দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত মার্কিন সহকারী বিদেশসচিব নিশা দেশাই বিশওয়াল বলেছিলেন, স্পষ্ট বলতে হলে একটিই দেশ, মানে চিন উল্টো পথে হাঁটছে। জবাবে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চ্যুনিং সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন, ভারতের এনএসজি সদস্যপদের আবেদন, এনপিটি-র বাইরের দেশগুলিকে এনএসজি-তে নেওয়ার প্রশ্নে আমাদের অবস্থান আগেই জানিয়ে দিয়েছি, তার পুনরাবৃত্তি করছি না। শুধু এটাই বলার যে, এনএসজি সদস্যপদ ভারতকে আমেরিকার 'বিদায়ী পুরস্কার' হতে পারে না। এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ চিনা মুখপাত্রের মন্তব্যের জবাবে বলেন, ভারত এনএসজি সদস্যপদ উপহার চাইছে না, পরমাণু প্রসার রোধে তার নিজের রেকর্ডের ভিত্তিতেই দাবি করছে। প্রসঙ্গত,  এনপিটি চুক্তিতে স্বাক্ষর না করা দেশগুলিকে এনএসজির সদস্যপদ দেওয়ার ইস্যুতে দুটি ধাপ পূরণ করার কথা বলছে চিন। তাদের প্রস্তাব, এনপিটি-তে না থাকা সব দেশের ক্ষেত্রে প্রয়োগ করা যায়, এমন সমাধানসূত্র বের করতে হবে। তারপর কোনও নির্দিষ্ট দেশকে এনএসজি-র সদস্য করার ব্যাপারে আলোচনা হোক। ভারত একা নয়, পাকিস্তানও এনএসজি-তে ঢুকতে চায়। সে ব্যাপারে তাদের সঙ্গেও যোগাযোগ রাখছে চিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget