এক্সপ্লোর

হোয়াইট হাউসের অতিথিকে কামড়ে দিল ওবামার কুকুর!

ওয়াশিংটন: হোয়াইট হাউসের বাস তার ফুরিয়েছে। সম্ভবত সে কারণেই রাগ আর চাপতে পারছে না শ্রীমান সানি। হাতের কাছে যাকে পাচ্ছে, একটু অচেনা লাগলেই কামড়ে গায়ের ঝাল মেটাচ্ছে সে। এই সানি যে সে নয়, খোদ বারাক ওবামার কুকুর। দাম শুনে চমকে যাবেন, ২,৫০০ মার্কিন ডলার। যাঁকে সে কামড়েছে, সেই ১৮ বছরের মেয়েটি গত সোমবার বিদায়ী প্রেসিডেন্টের পরিবারের অতিথি হিসেবেই হোয়াইট হাউসে এসেছিলেন। হাতের কাছেই কালো লোমে ভরা বছরচারেকের পর্তুগিজ ওয়াটার ডগকে দেখে আদর করার লোভ সামলাতে পারেননি। আর তারপরেই খ্যাঁক! দৃষ্টি অল্পের জন্য বেঁচেছে, কামড়টা পড়েছে চোখের ঠিক নীচে। লজ্জায় পড়ে প্রেসিডেন্ট পরিবার নিজেদের ডাক্তারকেই নিয়ে আসেন। ডাক্তার জানিয়েছেন, মেয়েটির চোখের নীচে সেলাই করাতে হবে। ক্ষতের দাগও রয়ে যাবে ত্বকে। আদর করতে গিয়ে এই প্রতিফল! স্বাভাবিকভাবেই সানির ওপর প্রচণ্ড চটেছেন মেয়েটি। প্রেসি়ডেন্টের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে না পেরে সোশ্যাল মিডিয়ায় রাগী রাগী ক্যাপশন দিয়ে একের পর এক ছবি পোস্ট করছেন। কিন্তু সানির তাতে ভারী বয়েই গেল। অচেনা লোককে কামড়ে দেওয়ার আনন্দ দিব্যি উপভোগ করছে সে। সানি অবশ্য তার মেজাজের জন্য হোয়াইট হাউসে যথেষ্ট কুখ্যাত। এর আগে মিশেল ওবামার দেওয়া পার্টিতে এক ছোট্ট মেয়ের ঘাড়ে চড়ে বসেছিল সে। তবে তার মাথা দ্রুত ঠান্ডা হয়ে যায়, মেয়েটির মুখ চেটে দিয়ে ভাবও করার চেষ্টা করে। সানির ৪ বছরের বড় দাদার নাম বো। সে অবশ্য যথেষ্ট সভ্যভব্য। অন্তত তার বিরুদ্ধে কাউকে কামড়ানোর অভিযোগ নেই। কিন্তু সানির আচরণে রীতিমত লজ্জিত হোয়াইট হাউস। এক বিবৃতিতে তারা বলেছে, সানি ও বো আমেরিকার ফার্স্ট ডগ। সব জায়গায় যথেষ্ট সফলভাবে মার্কিন দেশ ও দেশের মানুষের প্রতিনিধিত্ব করেছে তারা।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

China News: মরুভূমিতে লঞ্চপ্যাড, রেল যোগাযোগ…পরমাণু ঘাঁটির কাছে এসব কী করছে চিন? গোপনে যুদ্ধের প্রস্তুতি? স্যাটেলাইট-ছবি ঘিরে শোরগোল
মরুভূমিতে লঞ্চপ্যাড, রেল যোগাযোগ…পরমাণু ঘাঁটির কাছে এসব কী করছে চিন? গোপনে যুদ্ধের প্রস্তুতি? স্যাটেলাইট-ছবি ঘিরে শোরগোল
Benjamin Netanyahu: গাজ়ার ৭০% দখল করার নির্দেশ দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, নতুন করে যুদ্ধের আগুনে পুড়বে পশ্চিম এশিয়া!
গাজ়ার ৭০% দখল করার নির্দেশ দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, নতুন করে যুদ্ধের আগুনে পুড়বে পশ্চিম এশিয়া!
Science News: চাঁদের বুকে মানুষের পাড়া, এবছরই শুরু হচ্ছে কাজ, কেমন হবে দেখতে? ছবি প্রকাশ করল NASA
চাঁদের বুকে মানুষের পাড়া, এবছরই শুরু হচ্ছে কাজ, কেমন হবে দেখতে? ছবি প্রকাশ করল NASA
Science News: লাভা ফুটছে আগ্নেয়গিরিতে, হঠাৎই নেমে এল উল্কাখণ্ড, সবুজ বিস্ফোরণে ধাঁধিয়ে গেল চোখ, বিরল দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়
লাভা ফুটছে আগ্নেয়গিরিতে, হঠাৎই নেমে এল উল্কাখণ্ড, সবুজ বিস্ফোরণে ধাঁধিয়ে গেল চোখ, বিরল দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget