এক্সপ্লোর

ফ্লোরিডাকাণ্ডে জড়াল আততায়ী মতিনের বর্তমান স্ত্রীর নামও

অরল্যান্ডো: ফ্লোরিডার নাইটক্লাবে হামলার কথা আগে থেকে জানতেন আততায়ী মতিনের বর্তমান স্ত্রী। এমনটাই দাবি মার্কিন গোয়েন্দাদের। তার বিরুদ্ধেও আনা হতে পারে ফৌজদারি অভিযোগ। আমেরিকার ফ্লোরিডায়, নৃশংস ওমর মতিনের বেপরোয়া আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়েছে ৪৯ জনের প্রাণ! যে ঘটনা আতঙ্কের স্রোত বইয়ে দিয়েছে আমেরিকাবাসীর শিড়দাঁড়ায়! এই হামলার কথা কি আগে থেকেই জানতেন মতিনের দ্বিতীয় স্ত্রী? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের। কারণ, মার্কিন সংবাদ সংস্থা সূত্রে খবর, মতিনের দ্বিতীয় স্ত্রী নূর জাহি সলমন, গোয়েন্দা সংস্থা এফবিআই-এর কাছে দাবি করেছেন, তাঁর স্বামী যখন আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ কিনছিলেন, তখন তাঁর সঙ্গেই ছিলেন তিনি। এমনকী, তিনি নাকি মতিনকে একবার অরল্যান্ডোর এই নাইটক্লাবে নিয়েও গিয়েছিলেন! আততায়ীর দ্বিতীয় স্ত্রীর এই দাবি শুনে হতবাক গোয়েন্দারা! তাঁদের প্রশ্ন, তবে কি শুধুমাত্র আগ্নেয়াস্ত্র কেনাই নয়, হামলার পরিকল্পনাতেও সামিল ছিলেন নূর? সেই কারণেই কি আগেভাগে এতবড় হামলার আঁচ পাওয়া সত্বেও, পুলিশকে কিছু জানাননি তিনি? মতিনের দ্বিতীয় স্ত্রীর অবশ্য দাবি, তিনি তাঁর স্বামীকে বোঝাচ্ছিলেন যাতে সে কোনওরকম খারাপ কাজ না করে। যদিও, নূরের এই দাবিতে বিশেষ একটা সন্তুষ্ট নন মার্কিন গোয়েন্দারা। মতিনের মতো তাঁর স্ত্রীর নামও এই হত্যা মামলার সঙ্গে যুক্ত করার বিষয়ে ভাবনাচিন্তা করতে শুরু করেছেন তাঁরা! এবিষয়ে সিদ্ধান্ত নিতে বিচারপতিদের একটি বেঞ্চও তৈরি করা হয়েছে। তবে, ফ্লোরিডার এই আততায়ীর নাইটক্লাবে যাওয়ার কথা অবশ্য এর আগেও শোনা গিয়েছে। তার প্রাক্তন স্ত্রীর মুখ থেকে! তবে, সেই নাইটক্লাব অরল্যান্ডোর এই নাইটক্লাব কিনা, সেবিষয়ে জানা যায়নি। পুলিশ সূত্র উদ্ধৃত করে একটি মার্কিন পত্রিকা এও জানিয়েছে, হামলার আগে নাইটক্লাবের পাশাপাশি ফ্লোরিডার ডিজনি পার্কেও রেকি করেছিল মতিন। ডিজনি পার্কের এক ম্যানেজারও জানিয়েছেন, এপ্রিলে মতিন সেখানে গিয়েছিল। তবে কি আততায়ীর নজরে ছিল ডিজনি পার্কও? প্রশ্ন গোয়েন্দাদের মনে। আমেরিকার ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ায় ডিজনির দুটি থিম পার্ক রয়েছে। প্যারিসে জঙ্গি হামলার পর এই দুটি পার্কের নিরাপত্তা জোরদার করে ডিজনি কর্তৃপক্ষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget