এক্সপ্লোর

পাকিস্তানের চ্যানেলগুলিতে ‘বেআইনি ভারতীয় অনুষ্ঠান’ দেখানোয় নিষেধাজ্ঞা

ইসলামাবাদ: ভারতীয় ছবি প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল আগেই। এবার ভারতের চ্যানেলগুলির অনুষ্ঠান দেখানোর উপরেও নিষেধাজ্ঞা জারি করল পাকিস্তান। আজ পাকিস্তানের বৈদ্যুতিন সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা (পেমরা) এক বিবৃতিতে বলেছে, স্থানীয় বেশ কয়েকটি বেসরকারি চ্যানেল বিনা অনুমতিতে ভারতীয় চ্যানেলগুলির টক শো, রিয়ালিটি শো সহ বিভিন্ন অনুষ্ঠান দেখাচ্ছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। ভারত-পাকিস্তানের বর্তমান সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই অভিযোগ অত্যন্ত গুরুতর। সেই কারণেই অবিলম্বে ভারতীয় চ্যানেলগুলির বেআইনি সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। পেমরা-র পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভারতীয় চ্যানেলগুলির বেআইনি সম্প্রচার বন্ধ করার উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। সব চ্যানেল ও পরিবেশক সংস্থাগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে। পেমরা-র এই পদক্ষেপের ফলে দেশের মানুষের কাছে সদর্থক বার্তা যাবে যে টিভি চ্যানেল ও পরিবেশক সংস্থাগুলি দেশ ও আইনের প্রতি দায়বদ্ধ। পেমরা-র আইন অনুসারে, স্থানীয় টিভি চ্যানেলগুলিতে ৫ শতাংশ বিদেশি অনুষ্ঠান দেখানো যায়। তবে বেশিরভাগ চ্যানেলই বিদেশি অনুষ্ঠানগুলির উপরেই নির্ভর করে থাকে। ভারত, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের চ্যানেলগুলির অনুষ্ঠানগুলি পাকিস্তানে বেশ জনপ্রিয়। কিন্তু উরি হামলা এবং ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। বলিউডে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার দাবি উঠেছে। বিভিন্ন শহরে পাকিস্তানি গায়কদের অনুষ্ঠানও বাতিল হয়ে যাচ্ছে। এরই পাল্টা হিসেবে এবার ভারতীয় ছবি ও চ্যানেলগুলির উপর নিষেধাজ্ঞা জারি করল পাকিস্তান।

সেরা শিরোনাম

Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget