এক্সপ্লোর

Iran Israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি, চলছে হামলা-পাল্টা হামলা

Iran Vs Israel: আমেরিকা ও ইজরায়েলের যৌথ অভিযান অব্যাহত। আগেই নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেই।

Iran Israel War: সংঘর্ষের আঁচে উত্তপ্ত পশ্চিম এশিয়া, চলছে হামলা, পাল্টা হামলা। ইজরায়েলের জনবসতিতে হামলা চালানোর অভিযোগ ইরানের বিরুদ্ধে। আবু ধাবির পোর্ট জায়েদে দেখা গেছে ধোঁয়ার কুণ্ডলী। আমেরিকা ও ইজরায়েলের যৌথ অভিযান অব্যাহত। হয় আত্মসমর্পণ করুন, নয় মৃত্যু, ইরানি সেনাবাহিনীকে হুঁশিয়ারি ট্রাম্পের। অন্যদিকে, লেবাননের বেইরুটে বিমান থেকে বোমাবর্ষণ ইজরায়েলের। পাল্টা ইজরায়েলের হাইপারসনিক মিসাইলের ভাঁড়ারে আক্রমণ ইরানের। 

সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর থেকেই ফুঁসছে ইরান। খামেনেইয়ের এ হেন পরিণতির পরই তেহরান স্পষ্ট করেছিল যে, এর প্রতিশোধ নেওয়া হবে। আর তারপর থেকেই নতুন করে আক্রমণ চলছে ইরানের তরফে। এদিকে ইরানের হুঁশিয়ারির পর ডোনাল্ড ট্রাম্প পাল্টা বলেন, ইরান যদি হামলা করে তাহলে এতটা শক্তিশালী প্রত্যাঘাত তাঁরা করবেন যা এর আগে কখনও চাক্ষুষ করেনি খামেনেইয়ের দেশ। 

এদিকে, ইরানের উপর হামলার প্রসঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, ইরানের উপর আক্রমণ এখনও চলছে। ইরানি সেনাবাহিনী ও অফিসারদের আত্মসমর্পণ করা উচিত। এখানেই শেষ নয় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধে আমেরিকারও কিছু ক্ষতি হয়েছে, যার প্রতিশোধ তারা নেবে। 

আক্রমণ, প্রতি-আক্রমণের হাত থেকে রেহাই পায়নি হাসপাতালও। উত্তর তেহেরানের গান্ধী হাসপাতালে রবিবার ইজরায়েল এয়ার স্ট্রাইক করেছিল বলে খবর সংবাদসংস্থা রয়টার্স সূত্রে। সমাজ মাধ্যমে ছড়িয়েছে বেশ কিছু ভিডিও। সেখানে দেখা গিয়েছে হাসপাতালের ভিতর পড়ে রয়েছে ভাঙা অংশ। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সবকিছু। 

লেবাননের বেইরুটে হামলা ইজরায়েলের 

আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। পাল্টা প্রত্যাঘাত হেনেছে ইরানও। এই আবহে, লেবানানে হামলা চালাল ইজরায়েল। ইজরায়েলের সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে লেবাননের সন্ত্রাসী সংগঠন হিজবুল্লার তরফে প্রথমে আক্রমণ করা হয়েছিল। তার জবাবেই বেইরুট এবং লেবাননের অন্যত্র হামলা চালানো হয়েছে ইজরায়েলের তরফে। অন্য়দিকে, ইরানের তরফেও হামলা চলছে। জানা যাচ্ছে, দুবাই, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্তত ১২টি জায়গায় হামলা চালিয়েছে তারা। পাশাপাশি, হামলা চালানো হয়েছে, দুবাই, বাহারিনের বিভিন্ন হোটেলে। হামলা চালানো হয়েছে তেল আভিভ, বাহারিন, কাতারের বিভিন্ন জনবসতি এলাকায় হামলা চালানো হয়েছে। বাহরিনে আমেরিকার রেডার সেন্টার উড়িয়ে দিয়েছে ইরান। কুয়েতে ইরানের হামলা ৩ মার্কিন সেনার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ইউ এস সেন্ট্রাল কমান্ডের তরফে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget