এক্সপ্লোর

‘ভারতের সঙ্গে ফলপ্রসূ ও স্থায়ী আলোচনা চায় পাকিস্তান’

ইসলামাবাদ: সীমান্তে বারেবারেই যুদ্ধবিরতি লঙ্ঘণ করে গুলি চালাচ্ছে পাকিস্তান। এছাড়াও যাবতীয় শিষ্টাচার ভেঙে চরবৃত্তির  অসার অভিযোগ তুলে ভারতীয় দূতাবাসের কর্মীদের নাম ও ছবি প্রকাশ করে দিয়েছে পাকিস্তান। এরপরও দ্বিপাক্ষিক সম্পর্কে চলতি সংকটের জন্য ভারতকে দুষল পাকিস্তান। পাকিস্তান দাবি করেছে যে, ভারতের সঙ্গে ফলপ্রসূ ও দীর্ঘস্থায়ী আলোচনার জন্য তারা রাজি। পাকিস্তানের অভিযোগ, তারা বারেবারেই ভারতের কাছে আলোচনার প্রস্তাব দিচ্ছে। কিন্তু ভারত সেই প্রস্তাবের কোনও জবাব দিচ্ছে না। পাক বিদেশদফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেছেন, ‘চলতি সংকট ভারত তৈরি করেছে। পাকিস্তান সবসময়ই চূড়ান্ত সংযম ও ধৈর্য্যের নীতি অবলম্বন করে চলে এবং  ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের জন্য বহুবারই প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু ভারত একরোখা ও একগুঁয়ে মনোভাব নিয়ে চলছে’। জাকারিয়া আরও বলেছেন, পাকিস্তানের আলোচনার প্রস্তাবে ভারত কোনও সাড়াই দেয়নি। পাকিস্তান ফলপ্রসূ ও দীর্ঘস্থায়ী আলোচনার জন্য প্রস্তুত। উল্লেখ্য, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে সম্প্রতি অসংখ্যবার যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গুলি বর্ষণ করছে পাকিস্তান। তাদের গুলিতে প্রাণ গিয়েছে শিশু-মহিলা সহ ভারতের সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষেরও। এই ঘটনায় ভারত ও পাকিস্তানের সম্পর্কের উত্তেজনার পারদ আরও চড়েছে। এরইমধ্যে পাক বিদেশ দফতরের মুখপাত্র ওই মন্তব্য করেছেন। ভারতীয় দূতাবাসের আট আধিকারিকের বিরুদ্ধে চরবৃত্তি ও সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ সম্পর্কে জাকারিয়া বলেছেন, এটা খুবই গুরুতর ইস্যু, যা কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রচলিত রীতিনীতির পরিপন্থী । এ বিষয়ে নজর রেখে চলেছে সংশ্লিষ্ট বিভাগগুলি। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে ওই বিভাগগুলি। যদিও দূতাবাসের আধিকারিকদের বিরুদ্ধে পাকিস্তানের তোলা অভিযোগ ‘ভিত্তিহীন ও অপ্রমাণিত’ বলে খারিজ করে দিয়েছে ভারত। নয়াদিল্লি বলেছে, ভারতীয় দূতাবাসের কর্মীদের কালিমালিপ্ত করার জন্য পাকিস্তান ‘পরিকল্পিত’ ও ‘নোংরা’ প্রচেষ্টা চালাচ্ছে। পাক বিদেশ দফতরের মুখপাত্র জাকারিয়া নিয়ন্ত্রণ রেখা ও সীমান্তে ভারতের বিরুদ্ধেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছেন। কাশ্মীর ইস্যু নিয়েও সরব হয়েছেন জাকারিয়া। তাঁর অভিযোগ, ভারত কাশ্মীর প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও রাষ্ট্রপুঞ্জের সনদ উপেক্ষা করে চলেছে।

সেরা শিরোনাম

Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget