এক্সপ্লোর

অনুপ্রবেশ ঘটাতে বিনা প্ররোচনায় হামলা পাকিস্তান থেকেই, তলব পেয়ে ইসলামাবাদকে বলে এলেন ভারতীয় দূত

ইসলামাবাদ: নিয়ন্ত্রণ রেখায় বিনা প্ররোচনায় গুলি চালানোর অভিযোগ তুলে প্রতিবাদ জানাতে ভারতীয় দূতকে ডেকে পাঠিয়েছিল পাকিস্তান। কিন্তু ভারতের ডেপুটি হাইকমিশনার সেখানে সাফ জানিয়ে দিয়েছেন, জঙ্গিদের অনুপ্রবেশে মদত দিতে পাকিস্তানই সীমান্তে বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে। এর তীব্র প্রতিবাদ করেছেন ভারতের ডেপুটি হাই কমিশনার জে পি সিংহ। উল্লেখ্য, এই নিয়ে ভারতের ডেপুটি হাই কমিশনারকে গত দুই সপ্তাহের মধ্যে ছয়বার তলব করল পাকিস্তান। পাক বিদেশ মন্ত্রক (এফও) জানিয়েছে, দক্ষিণ এশিয়া ও সার্ক বিষয়ক ডিরেক্টর জেনারেল মহম্মদ ফয়সল  গত ৮ নভেম্বর নিয়ন্ত্রণ রেখায় খুইরাতা ও বাট্টাল সেক্টরে ‘ভারতীয় বাহিনীর বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘনের’ ঘটনার প্রতিবাদ জানাতে ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব করেন। এফও-র অভিযোগ, ভারতের যু্দ্ধবিরতি লঙ্ঘনের ফলে পাকিস্তানের একটি মহিলা ও শিশু সহ চারজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এবং সাতজন জখম হয়েছে। কিন্তু এফও-তে জে পি সিংহ পাক রেঞ্জার্সের গুলি চালানোর তীব্র প্রতিবাদ করেন। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের ‘কভার’ করতেই এভাবে বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে পাকিস্তান। ভারতের ডেপুটি হাই কমিশনার আরও বলেন, পাকিস্তানের যুদ্ধবিরতি ভেঙে গুলি চালনার ফলে ভারতের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষেরও প্রাণহানি ঘটছে। এদিকে, নয়াদিল্লিতে পাক ডেপুটি হাই কমিশনারকে তলব করে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের প্রতি আচরণের তীব্র নিন্দা করা হয়েছে। ভারত পাকিস্তানকে স্পষ্টভাবে বলেছে, যে ভাবে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় দূতাবাসের  ৮ আধিকারিককে ‘চর’ তকমা দিয়ে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়েছে তা তাঁদের নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে বিপজ্জনক। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরুপ এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, দূতাবাসের আধিকারিকদের প্রতি যে আচরণ পাকিস্তান করেছে তা কূটনৈতিক রীতিনীতি ও শিষ্টাচারের পরিপন্থী। ভবিষ্যতে এ ধরনের আচরণ করা থেকে বিরত থাকতে এবং ভারতীয় হাই কমিশনের সমস্ত সদস্যদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতেও বলা হয়েছে পাকিস্তানকে। একইসঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ভারতের উদ্বেগের কথা পাক ডেপুটি হাই কমিশনারকে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে, নওশেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে পাকিস্তানের শেল বর্ষণে আহত এক সেনা জওয়ানের গতকাল রাতে মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আরও চার জওয়ান জখম হয়েছিলেন। এক পদস্থ সেনা আধিকারিক জানিয়েছেন, পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় জখম এক জওয়ানের হাসপাতালে মৃত্যু হয়েছে। এর আগে গতকাল রাজৌরি জেলার নওশেরা সেক্টরেই পাক বাহিনী ভারতীয় বাহিনীর চৌকি ও অসামরিক এলাকা লক্ষ্য করে শেল ছুঁড়েছিল। শেলের আঘাতে এক সেনা জওয়ান শহিদ হন। দুই জওয়ান জখম হন। এর জবাবে তিনটি পাকিস্তানি পোস্ট গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বাহিনী। এছাড়াও গতকাল পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটি এলাকাতেও দুপুরে গুলি ছুঁড়েছিল পাকিস্তান। সার্জিক্যাল স্ট্রাইকের পর জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় প্রায় ১০০ বারেরও বেশি যুদ্ধবিরতি ভেঙেছে পাকিস্তান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
PoK Firing: নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget