এক্সপ্লোর

আমেরিকা ক্ষয়িষ্ণু শক্তি, চিন ও রাশিয়ার দিকে ঝুঁকতে পারে পাকিস্তান, মন্তব্য শরিফের দূতের

ওয়াশিংটন: পাকিস্তানের রাজনীতির চালিকা শক্তির মধ্যে অন্যতম আমেরিকা। এবার কাশ্মীর প্রশ্নে হালে পানি না পেয়ে কি আমেরিকা-নির্ভরতা কাটাতে চাইছে হতাশ পাকিস্তান? এই জল্পনা উস্কে গিয়েছে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের এক বিশেষ দূতের মন্তব্যে। ওই দূত বলেছেন, আমেরিকা আর মোটেই বিশ্বশক্তি নয়। ভারত ও কাশ্মীর সম্পর্কে আমেরিকার দৃষ্টিভঙ্গির বদল না ঘটলে পাকিস্তান চিন ও রাশিয়ার দ্বারস্থ হতে পারে। গতকাল আমেরিকার প্রথমসারির থিঙ্কট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের আলাপচারিতার পর শরিফের কাশ্মীর দূত মুশাহিদ হুসেন সৈয়দকে এ কথা বলতে শোনা গিয়েছে। তাঁকে বলতে শোনা যায়, আমেরিকা আর বিশ্বশক্তি নয়, ক্ষয়িষ্ণু শক্তি। এর কথা ভুলে যেতে হবে। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্ষেত্রে কাশ্মীরের চলতি পরিস্থিতি ও মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ পাকিস্তান এনেছে তা আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরার চেষ্টা করছেন শরিফ। এই লক্ষ্যেই সৈয়দের সঙ্গে শরিফের দূত হিসেবে আমেরিকায় এসেছেন শাজরা মনসব। সৈয়দ আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত ও কাশ্মীর সম্পর্কে পাকিস্তানের মতামত বিবেচনা না করলে তারা চিন ও রাশিয়ার দিকে ঘেঁসতে পারে। দেড় ঘন্টার আলাপচারিতার পর সৈয়দ এক দর্শকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওই মন্তব্য করেন বলে মনে করা হচ্ছে। এর আগে আলাপচারিতায় কাশ্মীর ও ভারত সম্পর্কে তাঁর মতামতে সমর্থনের অভাব দেখে হতাশাও ব্যক্ত করেন। সৈয়দের ওই মন্তব্য ক্যামেরায় ধরা পড়েনি। কিন্তু যাঁরা ওই রুমে ছিলেন তাঁরা প্রত্যেকেই স্পষ্টভাবে সৈয়দের মন্তব্য শুনতে পেয়েছেন। আফগানিস্তান ও পাকিস্তানের জন্য বিশেষ মার্কিন দূত রিচার্ড ওসলনের কাছে কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে একটি ডসিয়ার জমা দিয়েছেন সৈয়দ। আমেরিকায় শরিফের কাশ্মীর সংক্রান্ত দুই বিশেষ দূত কাজের কাজ কিছুই করতে পারেননি। তাঁদের বক্তব্যে গুরুত্ব দেয়নি কেউ। এর ফলে হতাশ সৈয়দ বলেছেন, দক্ষিণ এশিয়ায় এখন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর চিন। বেজিংকে তিনি বৃহত্তর দক্ষিণ এশিয়ার অংশ হিসেবে উল্লেখ করেছেন। পাকিস্তান ও রাশিয়ার যৌথ সামরিক মহড়ার উল্লেখ করে সৈয়দ বলেছেন, মস্কো ও ইসলামাবাদের মধ্যে ধীরে ধীরে সুদৃঢ় সম্পর্ক গড়ে উঠছে। তিনি আরও বলেছেন, এই প্রথম পুতিন সরকার পাকিস্তানকে অস্ত্র বিক্রয় করতে রাজি হয়েছে এবং আমেরিকাকে এই আঞ্চলিক সম্পর্কের বিন্যাসের এই পরিবর্তনের ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। ওবামার আমলে এই অঞ্চলে আমেরিকার বিদেশনীতির বদল ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। আমেরিকার আফগানিস্তান ও তালিবান নীতিতে ধোঁয়াশা রয়েছে বলেও দাবি করেন তিনি।

সেরা শিরোনাম

Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
Train Accident: একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
India-Bangladesh Relations: ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
Israel Next Prime Minister: ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?
ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget