এক্সপ্লোর

নিজের প্রস্তাব রূপায়ণেই 'বাছবিচার করছে', কাশ্মীর ইস্যু তুলে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদকে দুষল পাকিস্তান

  রাষ্ট্রপুঞ্জ: রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যু তুললেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি। তিনি অভিযোগ করেন, কাশ্মীর প্রসঙ্গে তাদের কয়েক দশকের গৃহীত পুরানো প্রস্তাব কার্যকর করার ব্যাপারে বাছবিচার করছে নিরাপত্তা পরিষদ। পরিষদের কার্যপদ্ধতির ওপর প্রকাশ্যে বিতর্কে যোগ দিয়ে লোধি বলেন, পরিষদের নিজের গৃহীত প্রস্তাবগুলি রূপায়ণের বেলায় যদি 'বাছবিচার করা হয়', তার চেয়ে বেশি আর কিছুতেই বিশ্বাসযোগ্যতা বেশি খর্ব হয় না। তাই পরিষদের নির্দিষ্ট সময় বেঁধে তার গৃহীত প্রস্তাবগুলি, বিশেষত জম্মু ও কাশ্মীরের মতো দীর্ঘদিনের বকেয়া ইস্যু সংক্রান্ত প্রস্তাব, কতটা রূপায়িত হল, তা রিভিউ করা উচিত। লোধির অভিমত, কাউন্সিল নিজেরই গৃহীত প্রস্তাব বাস্তবায়িত করতে না পারলে শুধু বিশ্বে তার নিজের বিশ্বাসযোগ্যতাই নয়, রাষ্ট্রপুঞ্জের মর্যাদাও হানি হবে। লোধির বক্তব্য, নিরাপত্তা পরিষদের গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বমূলক চেহারা জোরদার করার সবচেয়ে সেরা উপায় হল, দায়বদ্ধতা পালনের রীতি জোরদার করা, সেই আদর্শের পরিপন্থী কোনও কাজ সমর্থন না করা। পরিষদকে তার অধীনস্থ সংস্থার কাজকর্মের ক্ষেত্রে আরও স্বচ্ছতা, ভারসাম্য রাখতে হবে বলেও অভিমত জানান তিনি। ওইসব সংস্থায় নির্বাচিত সদস্যদের আরও বেশি সমান প্রতিনিধিত্ব থাকা উচিত, এও বলেন লোধি। প্রসঙ্গত, বরাবর ভারত কাশ্মীর ইস্যু সমাধানে যে কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা, হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছে। পাকিস্তান অবশ্য মতবিরোধ কাটাতে সবসময় তৃতীয় পক্ষকে শামিল করার দাবি করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
Berlin Pride Attack : উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget