এক্সপ্লোর

ট্রাম্পের ধমকের জের? হাফিজের দুই গোষ্ঠীর অনুদান সংগ্রহে নিষেধাজ্ঞা পাকিস্তানের

লাহোর: মার্কিন প্রেসিডেন্টের তীব্র হুঁশিয়ারি ও আমেরিকার সামরিক সাহায্য আটকে যাওয়ার দিন নড়েচড়ে বসল পাকিস্তান। মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের পরিচালিত সংগঠন জামাত-উদ-দাওয়া ও ফালাহ-ই-ইনসানিয়ত ফাউন্ডেশনের অনুদান সংগ্রহে নিষেধাজ্ঞা জারি করল পাক সরকার। পাকিস্তানের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্চ কমিশন (এসইসিপি) নিষিদ্ধ লস্কর-ই-তৈবার মুখোশ সংগঠন জামাতের অনুদান সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। একইসঙ্গে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কর্তৃক নিষিদ্ধ অন্যান্য গোষ্ঠী ও ব্যক্তির ওপরও এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জামাত ছাড়াও এই নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে লস্করকেও। এসইসিপি-র বিজ্ঞপ্তি অনুযায়ী, জামাত, লস্কর ছাড়াও ফালাহ-ই-ইনসানিয়ত ফাউন্ডেশন ও পাসবান-ই-কাশ্মীর সহ অন্যান্য সংগঠনগুলি অনুদান হিসেবে অর্থ আদায় করতে পারবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে প্রচুর পরিমাণ আর্থিক জরিমানার মুখে পড়তে হতে পারে। ২০১৭-র জানুয়ারিতে জামাতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কাজ শুরু করে পাকিস্তান। হাফিজকে গৃহবন্দী করা হয়। কিন্তু গত নভেম্বরে লাহৌর হাইকোর্টের নির্দেশের পর হাফিজকে গৃহবন্দী দশা থেকে মুক্তি দেওয়া হয়। পাক সরকার জামাত ও ফালাহ-ই-ইনসানিয়ত ফাউন্ডেশনের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে বলেও খবর। এর প্রতিক্রিয়ায় জামাতের এক মুখপাত্র বলেছেন, এমনটা হলে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন। গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া মুজাহিদ বলেছেন, লাহোর হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী জামাত ও ফাউন্ডেশেন তাদের কল্যাণমূলক প্রকল্প চালিয়ে যেতে পারে। এরপরও ভারতকে তুষ্ট করতে পাক সরকার তাদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা গ্রহণের কথা বলছে বলে দাবি করেছেন মুজাহিদ। মুম্বই হামলার পিছনে থাকা জঙ্গি সংগঠন লস্করের মুখোশ হাফিজের জামাত-উদ-দাওয়া। ২০১৪-র জুনে আমেরিকা জামাতকে বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী হলে ঘোষণা করে।

সেরা শিরোনাম

Uber Driver Killed: নাম অপছন্দ, উবের চালককে শেষ করে দিলেন যাত্রী, অভিযুক্তর কীর্তি শুনে শিউরে উঠছেন সকলে
নাম অপছন্দ, উবের চালককে শেষ করে দিলেন যাত্রী, অভিযুক্তর কীর্তি শুনে শিউরে উঠছেন সকলে
Earthquake: ম্যানহাটন বিচের কাছে ভূমিকম্প, কম্পন অনুভূত লস এঞ্জেলসেও, রিখটার স্কেলে মাত্রা কত ?
ম্যানহাটন বিচের কাছে ভূমিকম্প, কম্পন অনুভূত লস এঞ্জেলসেও, রিখটার স্কেলে মাত্রা কত ?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Earthquake in Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, আবারও কামচাটকা, মাটির নীচে কী চলছে?
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, আবারও কামচাটকা, মাটির নীচে কী চলছে?

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget