এক্সপ্লোর

পুলওয়ামা হামলা: ভারতের পর ‘আলোচনা’র জন্য নয়াদিল্লি থেকে হাইকমিশনারকে ফেরাল পাকিস্তানও

ইসলামাবাদ: পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর জেরে ভারত ইসলামাবাদ থেকে রাষ্ট্রদূতকে ফিরে আসতে বলার পর নয়াদিল্লিতে নিযুক্ত তাদের প্রতিনিধিকে ‘আলোচনার জন্য’ দেশে ফিরে আসতে বলল পাকিস্তানও। পুলওয়ামার ভয়াবহ নাশকতাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দুদেশের সম্পর্ক। তার মধ্যেই দুতরফ পরস্পরের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিল। পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সল ট্যুইট করেন, আমরা আলোচনার জন্য ভারতে নিযুক্ত আমাদের হাইকমিশনার সোহেইল মেহমুদকে দেশে ফিরে আসতে বলেছি। তিনি সকালেই নয়াদিল্লি ছেড়েছেন। সোহেইল কতদিন পাকিস্তানে থাকবেন, তা পরিষ্কার নয়। সোহেইলকেই গত শুক্রবার নয়াদিল্লিতে তলব করে পুলওয়ামায় জওয়ান নিধনের তীব্র প্রতিবাদ জানান বিদেশ সচিব বিজয় গোখেল। পাকিস্তানে নিযুক্ত হাই কমিশনার অজয় বিশারিয়াকে ইতিমধ্যেই পুলওয়ামার ঘটনা নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লিতে ফিরিয়ে এনেছে ভারত। পুলওয়ামার ঘটনার জন্য পাকিস্তানে আশ্রয় ও মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী জয়েশ-ই-মহম্মদকে দায়ী করেছে ভারত। জয়েশই ওই নাশকতার দায় নিয়েছে। পুলওয়ামা হামলার পর কূটনৈতিক স্তরে চাপ বাড়িয়ে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসাবে কাজে লাগানোয় পাকিস্তানের ভূমিকা তুলে ধরার ওপর জোর দিয়েছে ভারত। ভারতের দাবি, উপমহাদেশে সন্ত্রাসমুক্ত ইতিবাচক আবহাওয়া তৈরি করতে পাকিস্তানকে তার নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডে সন্ত্রাসবাদী, জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে, যা খতিয়ে দেখা সম্ভব। পাশাপাশি গত শুক্রবার পাকিস্তানকে সবচেয়ে পছন্দের দেশ (মোস্ট ফেভার্ড নেশন) তকমা তুলে নিয়েছে, পরদিন পাকিস্তানে তৈরি পণ্যের ওপর আমদানি শুল্কও ২০০ গুণ বাড়িয়েছে ভারত।

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Another Pandemic Prediction: ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
Plane Crashed : 'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
Flight Emergency: মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে
মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget