এক্সপ্লোর

আপত্তি নেই চিনেরও, সন্ত্রাসে মদতে অভিযুক্ত পাকিস্তানকে ফের নজরদারি তালিকায় তুলল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স

নয়াদিল্লি: পাকিস্তান বিপাকে পড়তে চলেছে। গোটা দুনিয়ায় বেআইনি অর্থ লেনদেনের ওপর নজরদারি চালানো সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) ফের পাকিস্তানকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ও লোকজনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার অভিযোগে তাদের নজরদারি তালিকায় (ধূসর তালিকা বা গ্রে লিস্ট) ঢোকাল। সরকারি ভাবে এখনও এই ঘোষণা হয়নি বটে, তবে সূত্রের খবর, ৩৫ সদস্যবিশিষ্ট এই প্রতিষ্ঠানে পাকিস্তানকে ওই তালিকায় ফের তোলার ব্যাপারে ঐকমত্য হয়েছে, এমনকী যে চিন পাকিস্তানের শীত, গ্রীষ্ম, বর্ষা সব মরসুমেরই বন্ধু বলে পরিচিত, আমেরিকা ও অন্যদের চাপেও সে-ও বিরোধিতা, আপত্তি তুলে নিয়েছে। ৪৬-১ ভোটে প্রস্তাবটি গৃহীত হয়। একমাত্র তুরস্কই পাকিস্তানকে সমর্থন করে। এ সপ্তাহের শুরুতেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দাবি করেন, পাকিস্তানকে এফএটিএফের নজরদারি তালিকায় তোলার ব্যাপারে সদস্য দেশগুলি একমত হতে পারেনি, তাঁদের জয় হয়েছে। যদিও ভারত পাল্টা জানায়, এখনই এমন কথা বলার সময় আসেনি। সন্ত্রাসে আর্থিক মদত বন্ধে, বেআইনি অর্থ লেনদেন রোধেও তেমন জোরদার পদক্ষেপ না করার অভিযোগ তুলে পাকিস্তানের নাম নজরদারি তালিকায় তোলার প্রস্তাবটি পেশ করেছিল আমেরিকা। পাকিস্তানকে আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে যোগাযোগ ছিন্ন করতে চাপে ফেলার বৃহত্তর মার্কিন কৌশলেরই অঙ্গ তাদের এই তালিকায় ফেলার প্রস্তাব। পাকিস্তান এতে বিরাট ক্ষতির সম্মুখীন হতে পারে। এফএটিএফের নজরদারি তালিকায় থাকার অর্থ আর্থিক প্রতিষ্ঠানগুলি এক তো পাকিস্তানি ব্যাঙ্কগুলির সঙ্গে কাজ করার ব্যাপারে দ্বিধায় ভুগবে, তার ওপর তারা পাকিস্তানের ক্ষেত্রে বাড়তি নজর রাখবে। বিদেশে পাকিস্তানি ব্যবসায়িক সংস্থাগুলির পক্ষে অর্থ সংগ্রহ করা কঠিন হয়ে উঠবে। এর প্রভাব পড়বে পাক অর্থনীতিতে। ঋণের দায় মেটাতে গিয়েও সমস্যায় পড়তে পারে পাকিস্তান। প্রায় ৩০০ বিলিয়ন ডলার ঋণ জুনের শেষে মেটাতে হবে তাদের, নয়তো এস অ্যান্ড পি, মুডিজ ও ফিচের মতো আন্তর্জাতিক রেটিং সংস্থাগুলির বিচারে তাদের রেটিং কমিয়ে দেবে। ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত পাকিস্তান এই তালিকায় ছিল। ১৯৮৯ সালে তৈরি এফএটিএফের উদ্দেশ্য হল বেআইনি অর্থ লেনদেন, সন্ত্রাসে মদত দেওয়া ও আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার ভিত্তির সামনে অন্যান্য বিপদ মোকাবিলায় প্রয়োজনীয় আইনি, নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের মাপকাঠি স্থির করা ও সেগুলি রূপায়ণে জোর দেওয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget