এক্সপ্লোর

'সৌহার্দ্যের বার্তা', 'অসাবধানে' নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ঢুকে পড়া ভারতীয় জওয়ানকে ছেড়ে দিল পাকিস্তান

নয়াদিল্লি: ‘অসাবধানতাবশতঃ ভুল করে’ সীমান্ত টপকে পাকিস্তানে ঢুকে পড়া ভারতীয় সেনা জওয়ান চান্দু বাবুলাল চবনকে  'সৌহার্দ্যের বার্তা' দিতে ছেড়ে দিল ইসলামাবাদ। ভারতীয় সেনাবাহিনীর উরি হামলার পাল্টা পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের কয়েক ঘণ্টা পর ২৯ সেপ্টেম্বর ‘বুঝতে না পেরে’ পাক ভূখণ্ডে ঢুকে পড়ে ধরা পড়ে যান চান্দু। তিনি ৩৭ রাষ্ট্রীয় রাইফেলস ব্যাটালিয়নের জওয়ান। সেনাবাহিনীর তরফে তখন জানিয়ে দেওয়া হয়েছিল, চান্দুর ব্যাটালিয়ন সার্জিক্যাল স্ট্রাইকে সামিল ছিল না। তিনি যে ফাঁড়িতে নিযুক্ত ছিলেন, সেখানে তাঁর ঊর্ধ্বতন অফিসারের সঙ্গে বচসার পর তিনি মেন্ধর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরন। জম্মু ও কাশ্মীরে হিংসা-অশান্তি সহ নানা ইস্যুতে ভারত-পাকিস্তান সম্পর্ক, বোঝাপড়া কার্যত থমকে রয়েছে। তার মধ্যেই আজ চান্দুকে ওয়াগা সীমান্তে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। এখন তিনি রয়েছেন সেনাবাহিনীর হেফাজতে। তারা তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে। পাক সেনাবাহিনীর ট্যুইটে অবশ্য দাবি করা হয়, তিনি নিজে থেকেই নিয়ন্ত্রণ রেখা পেরোন ২৯ সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনীর অভিযানের পরদিন। কমান্ডারদের কাছে থেকে দুর্ব্যবহার পাওয়ার অভিযোগ তুলে নিয়ন্ত্রণ রেখায় নিজের ফাঁড়ি ত্যাগ করে পাক সেনার কাছে নিজেই হাজির হন তিনি। তাঁকে ‘বুঝিয়েসুঝিয়ে নিজের দেশে ফিরে যেতে রাজি করানো হয়েছে’। পাশাপাশি পাক বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়, মানবিকতার খাতিরে এবং  নিয়ন্ত্রণ রেখা ও অস্থায়ী সীমানায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার দায়বদ্ধতা থেকেই ওই ভারতীয় সেনা জওয়ানকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। একইসঙ্গে পাক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের হঠকারিতা সত্ত্বেও পাকিস্তান এই এলাকায় শান্তি চায়, আঞ্চলিক শান্তি,  নিরাপত্তা বানচাল করার লক্ষ্যে যাবতীয় কর্মকাণ্ডের বিরোধিতা করে। চান্দুর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ওপারে চলে যাওয়ার কথা সঙ্গে সঙ্গে পাক কর্তৃপক্ষকে জানান সেনা কর্তারা। যদিও তিনি যে তাদের হেফাজতে রয়েছেন, তা পাক  সেনাবাহিনী সরকারি ভাবে স্বীকার করে ১৩ অক্টোবর। তার আগে সেপ্টেম্বরে পাক সংবাদপত্র দি ডন নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে জানায়, পাক সেনাবাহিনী এক ভারতীয় জওয়ানকে পাকড়াও করা হয়েছে বলে জানিয়েছে, তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। যদিও পরে প্রতিবেদনটি প্রত্যাহার করে তারা।  কিন্তু চান্দু কোথায়, কী অবস্থায় আছেন, তা নিয়ে সংশয় তৈরি হয়। নিয়ন্ত্রণ রেখা পেরনো লোকজনের ক্ষেত্রে চলতি নিয়মের পাশাপাশি  হেফাজতে থাকা শত্রু পক্ষের সেনাকে নিয়ে কী করা হবে, সে ব্যাপারে জেনিভা কনভেনশনও মানতে বাধ্য ভারত, পাকিস্তান। সেই প্রেক্ষাপটেই গত নভেম্বরে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ ভাম্বরে বলেন, ওই জওয়ান আমার কেন্দ্রেরই বাসিন্দা। ওঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি আমরা। ডিজিএমও, বিদেশমন্ত্রক ও কূটনৈতিক চ্যানেলে কথা হচ্ছে। পাকিস্তান যে ওকে হেফাজতে রাখার কথা স্বীকার করেছে, এটাই আশার কথা। ওকে একদিন ফেরত দিতেই হবে ওদের। প্রতিবেশী  দেশটি বিরূপ। তবে পরিস্থিতি ভাল হলে ও ফিরে আসবে, নিশ্চিত আমরা। সর্ব স্তরে চেষ্টা চলছে। অবশেষে তা সফল হল আজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget