এক্সপ্লোর

পানামা পেপার্স: শরিফ, তিন সন্তানকে নোটিস পাক সুপ্রিম কোর্টের

ইসলামাবাদ: পানামা পেপার্স ফাঁস মামলায় নওয়াজ শরিফকে নোটিস দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। দুর্নীতিতে যোগসাজশ ও বিদেশে বেআইনি ভাবে সম্পত্তি করার অভিযোগে কাঠগড়ায় তোলা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের। লিক হওয়া পানামা নথিতে দাবি করা হয়েছিল, ব্রিটেনে সম্পত্তি আছে শরিফ পরিবারের। তারপরই বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রতিষ্ঠাতা ইমরান খান সহ বিভিন্ন জন পিটিশন পেশ করে শরিফের সাংসদ পদ বাতিলের দাবি করেন। তাঁদের অভিযোগ, বিদেশে অবৈধ ভাবে অর্থ পাচার করেছেন শরিফ ও তাঁর পরিবারের সদস্যরা। যাবতীয় পিটিশনের ওপর আজ প্রাথমিক শুনানির পর শরিফের মেয়ে মরিয়ম, দুই ছেলে হাসান ও হুসেইন, মেয়ে-জামাই মহম্মদ শাফদার, অর্থমন্ত্রী ঈশাক দার, ফেডেরাল তদন্ত সংস্থার ডিরেক্টর জেনারেল, ফেডেরাল বোর্ড অব রেভিনিউ-এর চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধ নোটিস জারি করে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি আনোয়ার জহির জামালি, বিচারপতি ইজাজুল আহসান ও বিচারপতি খিলজি আরিফ হুসেইনকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ এদিন প্রাথমিক শুনানির পর দু সপ্তাহ মামলা স্থগিত রাখে। শরিফের বিরুদ্ধে দুর্নীতি মামলার ব্যাপারে যিনি সবচেয়ে সক্রিয়, সেই প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ইমরান খান সাংবাদিকদের বলেন, রাজার মতো ভাবসাব দেখাচ্ছেন শরিফ, কিন্তু আইনের সামনে তিনি তাঁকে মাথা নত করতে বাধ্য করবেন। শরিফ প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিন, এই দাবি সামনে রেখে ২ নভেম্বর ইসলামাবাদ অচল করার ডাক দিয়েছেন তিনি। ইমরান বলেন, আশা করি, যেসব বিষয় দেশের মানুষের কাছে লুকানো হয়েছে, মামলার আইনি প্রক্রিয়ায় সব সামনে চলে আসবে। ন্যায়বিচারে দেরি হওয়া মানে তা থেকে বঞ্চিত হওয়া, এমন মন্তব্য করে দ্রুত মামলার নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেন ইমরান। প্রসঙ্গত, পানামা পেপার্স-এ প্রকাশ, শরিফের চার সন্তানের তিনজনই, মরিয়ম, হাসান ও হুসেইন বিদেশি কোম্পানির মালিক, একাধিক কোম্পানির হয়ে লেনদেন করার অধিকার আছে তাঁদের। যদিও শরিফ ও তাঁর পরিবার অবৈধ আর্থিক লেনদেনের যাবতীয় অভিযোগ নাকচ করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
Berlin Pride Attack : উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?

ভিডিও

Parliament Session: শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার খোলনলচে বদলাতে সংসদে সংশোধনী বিল পেশ
Durgapur NIA: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
Gosaba Arms Recovery: গোসাবার তৃণমূল নেতার বাড়ির পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ!
Weathe News: দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
NIA on Human Trafficking: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget