এক্সপ্লোর

কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ ঘিরে সংঘাতের মধ্যেই ‘গজনভি’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উত্ক্ষেপণ পাকিস্তানের

জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি ও তিন বাহিনীর প্রধানরা ক্ষেপণাস্ত্রের সফল উত্ক্ষেপণের জন্য বিশেষজ্ঞদের টিমকে অভিনন্দন জানিয়েছেন বলে ট্যুইট করেছেন গফুর।

ইসলামাবাদ: জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্তকে কেন্দ্র করে ভারতের সঙ্গে চলতি সংঘাতের প্রেক্ষাপটে ‘গজনভি’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উত্ক্ষেপণ করল পাকিস্তান। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ইস্যুকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়ে শোরগোল করতে চেয়েছিল তারা। ভূমি থেকে ভূমিতে উত্ক্ষেপণযোগ্য এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ২৯০ কিমি দূরত্ব পর্যন্ত একাধিক সমরাস্ত্র বহনে সক্ষম বলে জানিয়েছে পাকিস্তান। ট্যুইটারে এই ছোট পাল্লার ক্ষেপণাস্ত্রকে রাতের আকাশে পরীক্ষামূলক ভাবে ছোঁড়ার একটি ভিডিও শেয়ার করেছেন পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি ও তিন বাহিনীর প্রধানরা ক্ষেপণাস্ত্রের সফল উত্ক্ষেপণের জন্য বিশেষজ্ঞদের টিমকে অভিনন্দন জানিয়েছেন বলে ট্যুইট করেছেন গফুর। প্রেসিডেন্ট রশিদ আলভি, প্রধানমন্ত্রী ইমরান খানও এই কৃতিত্বের জন্য বিশেষজ্ঞ দলের পাশাপাশি গোটা দেশকেও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছেন তিনি। পাকিস্তানের গত বৃহস্পতিবারই ৩১ আগস্ট পর্যন্ত করাচির তিনটি আকাশপথ বন্ধ রাখার ঘোষণাতেই ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য পরীক্ষামূলক উত্ক্ষেপণের ইঙ্গিত ছিল। বিশেষ মর্যাদা তুলে নিয়ে জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দু টুকরো করছে ভারত। পাল্টা পাকিস্তান ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাত্রা হ্রাস করে, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে বহিষ্কার করে পাকিস্তান। ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য স্থগিত রাখার পাশাপাশি দুদেশের বাস পরিষেবাও বন্ধ ঘোষণা করে তারা। ভারত অবশ্য আন্তর্জাতিক মহলকে স্পষ্ট জানিয়েছে, ৩৭০ অনুচ্ছেদ বাতিল তার ঘরোয়া ব্যাপার। পাকিস্তানকে বাস্তব মেনে নেওয়ারও পরামর্শ দিয়েছে ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…

ভিডিও

Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee
TMC News: 'যারা চলে গেছে, তাদের দলে ফেরালে আপনার সঙ্গে থাকব না', আল্টিমেটাম কল্যাণের | ABP Ananda
Rajarhat News: রাজারহাট বিস্ফোরণে কামারহাটি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত | ABP Ananda Live
Kakdwip News: এবার কাকদ্বীপে চলল বুলডোজার, স্টেশন চত্বরে অবৈধ দোকান উচ্ছেদে জোর অভিযান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget